শুক্রবার,

১৮ সেপ্টেম্বর ২০২৬,

৩ আশ্বিন ১৪৩৩

শুক্রবার,

১৮ সেপ্টেম্বর ২০২৬,

৩ আশ্বিন ১৪৩৩

Radio Today News

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৯০ জন

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:২৮, ২৬ নভেম্বর ২০২৪

Google News
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৯০ জন

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৯৯০ জন। মঙ্গলবার শনিবার (২৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ৮১ জন, চট্টগ্রাম বিভাগে ১০৩ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৩৪, ঢাকা উত্তর সিটিতে ১৮৩, ঢাকা দক্ষিণ সিটিতে ১৪৩, খুলনা বিভাগে ১৪৬ জন রয়েছেন। এছাড়া রাজশাহী বিভাগে ৫৯ জন, ময়মনসিংহ বিভাগে ৩৮ জন, রংপুর বিভাগে ২ জন এবং সিলেট বিভাগে একজন নতুন রোগী ভর্তি হয়েছেন।

এদিকে গেল একদিনে সারা দেশে ৯৮৬ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৮৪ হাজার ৭২২ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ৮৮ হাজার ৭১৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৪৭১ জনের। এ ছাড়া, গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন। মারা যান ১ হাজার ৭০৫ জন।

সর্বশেষ


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536