ডেঙ্গুতে আরো ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৩৩

সোমবার,

১৪ সেপ্টেম্বর ২০২৬,

৩০ ভাদ্র ১৪৩৩

সোমবার,

১৪ সেপ্টেম্বর ২০২৬,

৩০ ভাদ্র ১৪৩৩

Radio Today News

ডেঙ্গুতে আরো ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৩৩

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৮:৫৩, ১৪ সেপ্টেম্বর ২০২৬

Google News
ডেঙ্গুতে আরো ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৩৩

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ১৭৩৩ জন ভর্তি হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ১৯১ জন, চট্টগ্রাম বিভাগে ১৯১ জন, ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকায় ৩৮৮ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭০ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৪৩ জন, খুলনা বিভাগে ৩০২ জন, ময়মনসিংহ বিভাগে ১১০ জন, রাজশাহী বিভাগে ১৪৫, রংপুর বিভাগে ৮৬ জন এবং সিলেট বিভাগে ৭ জন রয়েছে।

চলতি বছরের ১০ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৫৩ হাজার ৫৭০ জন হাসপাতালে ভর্তি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আটজনের মৃত্যু হয়েছে।

এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট ১৫৭ জনের মৃত্যু হয়েছে। চলতি বছরে এ পর্যন্ত মোট ৪৯ হাজার ৩৭৫ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের