বাইরে থেকে রক্ত পরীক্ষা করানোর অভিযোগে স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ

শুক্রবার,

১১ সেপ্টেম্বর ২০২৬,

২৭ ভাদ্র ১৪৩৩

শুক্রবার,

১১ সেপ্টেম্বর ২০২৬,

২৭ ভাদ্র ১৪৩৩

Radio Today News

মুগদা হাসপাতাল পরিদর্শন

বাইরে থেকে রক্ত পরীক্ষা করানোর অভিযোগে স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:০৭, ১১ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১৪:১৩, ১১ সেপ্টেম্বর ২০২৬

Google News
বাইরে থেকে রক্ত পরীক্ষা করানোর অভিযোগে স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ

সামাজিক যোগাযোগমাধ্যমে অনিয়মের অভিযোগে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ঝটিকা পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী। ডেঙ্গু ও হামের চিকিৎসায় করণীয় বিষয়ে নির্দেশনা দেন মন্ত্রী। এসময় বেশ কিছু অনিয়মের সত্যতা পান তিনি। বাইরে থেকে রক্ত পরীক্ষার রিপোর্ট আনার ঘটনায় ক্ষোভ জানান মন্ত্রী।

আজ (শুক্রবার, ১১ সেপ্টেম্বর) সকালে হঠাৎ মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে হাজির স্বাস্থ্যমন্ত্রী। ঘুরে দেখেন হাম ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসার সার্বিক পরিস্থিতির খোঁজ নেন মন্ত্রী।

এসময় কয়েকটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারের স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট পান তিনি। বাইরে থেকে লোক এসে রোগীদের রক্ত নিয়ে রিপোর্ট দিয়ে যাওয়ার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান মন্ত্রী।

পরে গণমাধ্যম কর্মীদের মন্ত্রী বলেন, ‘যেসব শিশু আক্রান্ত হচ্ছে প্রায় সবাই টিকার আওতার বাইরে ছিলো। সংক্রমণ ঠেকাতে নতুন করে চার কোটি টিকা আনা হয়েছে। আগামী ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হবে হামের টিকাদান ক্যাম্পেইন।’

এদিকে হাসপাতালে একই ওয়ার্ডে পাশাপাশি হাম ডেঙ্গুর চিকিৎসা দিয়ে কতটা সংক্রমণ ঠেকানো যাবে এমন প্রশ্নে মন্ত্রী বলেন, ‘এই পর্যাপ্ত জায়গা না থাকায় আইসোলেটেড করা সম্ভব হচ্ছে না।’

ডেঙ্গুর সংক্রমণ কমাতে হাসপাতালে মশারি ব্যবহার বাধ্যতামূলক করা হচ্ছে বলে জানান মন্ত্রী।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের