প্রথম মিথানল ডুয়াল-ফুয়েল রেট্রোফিট জাহাজ হস্তান্তর করল চীন

শনিবার,

০৬ জুন ২০২৬,

২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

শনিবার,

০৬ জুন ২০২৬,

২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Radio Today News

প্রথম মিথানল ডুয়াল-ফুয়েল রেট্রোফিট জাহাজ হস্তান্তর করল চীন

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৬:৩২, ৬ জুন ২০২৬

Google News
প্রথম মিথানল ডুয়াল-ফুয়েল রেট্রোফিট জাহাজ হস্তান্তর করল চীন

চীনের জাহাজ নির্মাণ ও মেরামত প্রতিষ্ঠান কসকো শিপিং হেভি ইন্ডাস্ট্রি (শাংহাই) আন্তর্জাতিক শিপিং খাতে সবুজ জ্বালানির পথে রূপান্তরে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছে।

মঙ্গলবার প্রতিষ্ঠানটি সিস্প্যান ইয়াংজি নামের জাহাজটি হস্তান্তর করে, যা সিজন-এর ১০কে-সিরিজ মিথানল ডুয়াল-ফুয়েল রেট্রোফিট কর্মসূচির আওতায় প্রথম সম্পূর্ণ রূপান্তরিত জাহাজ।

রূপান্তরের পর জাহাজটির জ্বালানি সাশ্রয়ী নকশা সূচক প্রায় ৫৫ শতাংশ কমে গেছে, যা আন্তর্জাতিক মানদণ্ডের তুলনায় উল্লেখযোগ্য উন্নতি। ফলে জাহাজটির জ্বালানি দক্ষতা এবং কার্বন নিঃসরণ কমানোর সক্ষমতা শিল্পে শীর্ষ পর্যায়ের মধ্যে স্থান পেয়েছে। যেখানে একটি বড় ডুয়াল-ফুয়েল কনটেইনার জাহাজ তৈরিতে ৫–৬ বছর সময় লাগে, সেখানে রূপান্তর প্রক্রিয়াটি প্রায় ১৮ মাসে সম্পন্ন করা সম্ভব।

প্রকৃত শিপইয়ার্ডে কাজের সময়ও তিন মাসের কম, ফলে জাহাজ দীর্ঘ সময় বন্ধ রাখতে হয় না এবং পরিচালন ব্যয়ও কমে যায়। এতে শিপিং কোম্পানিগুলো কম সময়ে কম খরচে পরিবেশবান্ধব প্রযুক্তিতে রূপান্তরিত হতে পারে।
 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের