সিনচিয়াং থেকে জার্মানির সরাসরি বিমান চালু

বৃহস্পতিবার,

০৪ জুন ২০২৬,

২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

বৃহস্পতিবার,

০৪ জুন ২০২৬,

২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

Radio Today News

সিনচিয়াং থেকে জার্মানির সরাসরি বিমান চালু 

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২০:০৭, ৪ জুন ২০২৬

Google News
সিনচিয়াং থেকে জার্মানির সরাসরি বিমান চালু 

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল সিনচিয়াং থেকে প্রথমবারের মতো জার্মানির সরাসরি যাত্রীবাহী আন্তর্জাতিক ফ্লাইট চালু হয়েছে। চীনের সাউদার্ন এয়ারলাইন্স পরিচালিত নতুন রুটটি সোমবার চালু হয়। এটি দক্ষিণ চীনের কুয়াংচৌ, উত্তর-পশ্চিমের উরুমছি এবং জার্মানির ফ্রাঙ্কফুর্টকে যুক্ত করেছে। 

এয়ারলাইনের তথ্য অনুযায়ী, নতুন রুটের ফলে উরুমছি থেকে ফ্রাঙ্কফুর্ট যাত্রা সময় ১০ ঘণ্টা থেকে কমে ৮ ঘণ্টা হবে।  নতুন রুটটি সোমবার ও শুক্রবার বোয়িং ৭৮৭-৯ উড়োজাহাজে পরিচালিত হবে।

এয়ারলাইন কর্তৃপক্ষ আরও জানিয়েছে, এই ফ্লাইট চীন ও ইউরোপের মধ্যে বাণিজ্য, পর্যটন এবং জনগণের যোগাযোগ আরও বাড়াবে। বিশেষ করে জার্মান নাগরিকদের জন্য চীনের ভিসা সুবিধা সহজ হওয়ায় এই রুট আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের