আরও আড়াই কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক

বৃহস্পতিবার,

০৪ জুন ২০২৬,

২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

বৃহস্পতিবার,

০৪ জুন ২০২৬,

২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

Radio Today News

আরও আড়াই কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:৫৩, ৪ জুন ২০২৬

Google News
আরও আড়াই কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক

দুইটি বাণিজ্যিক ব্যাংক থেকে নিলামের মাধ্যমে আরও আড়াই কোটি (২ কোটি ৫০ লাখ) মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার (৪ জুন) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন এ তথ্য জানান।

তিনি জানান, দুইটি বাণিজ্যিক ব্যাংক থেকে ২ কোটি ৫০ লাখ মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। কাটঅফ মূল্য ছিল ১২২ টাকা ৭৫ পয়সা। আর চলতি জুন মাসে মোট ১০ কোটি ১০ লাখ ডলার কেনা হয়েছে।

এর আগেও চলতি ২০২৫-২৬ অর্থবছরে কয়েক দফায় নিলামের মাধ্যমে ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। এখন পর্যন্ত মোট কেনা হয়েছে ৬৪১ কোটি ৬৫ লাখ বা ৬.৪২ বিলিয়ন ডলার।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের