আবহাওয়া পূর্বাভাসে চীনের এআই-চালিত স্যাটেলাইট টুলবক্স

মঙ্গলবার,

২১ জুলাই ২০২৬,

৬ শ্রাবণ ১৪৩৩

মঙ্গলবার,

২১ জুলাই ২০২৬,

৬ শ্রাবণ ১৪৩৩

Radio Today News

আবহাওয়া পূর্বাভাসে চীনের এআই-চালিত স্যাটেলাইট টুলবক্স

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১১:৪৬, ২১ জুলাই ২০২৬

আপডেট: ১১:৫৫, ২১ জুলাই ২০২৬

Google News
আবহাওয়া পূর্বাভাসে চীনের এআই-চালিত স্যাটেলাইট টুলবক্স

উন্নয়নশীল দেশগুলোকে আরও নির্ভুল আবহাওয়া পূর্বাভাস ও দুর্যোগের আগাম সতর্কতা দিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত নতুন স্যাটেলাইট টুলবক্স চালু করেছে চীন।

শনিবার শাংহাইয়ে অনুষ্ঠিত ২০২৬ ওয়ার্ল্ড এআই কনফারেন্সের আবহাওয়া বিষয়ক ফোরামে চীনের আবহাওয়া প্রশাসন (চায়না মেটিওরোলজিক্যাল অ্যাডমিনিস্ট্রেশন) ‘মাচু-ফেংইউন স্যাটেলাইট এআই বক্স’ উন্মোচন করে।

চীনের ফেংইউন আবহাওয়া স্যাটেলাইটের বৈশ্বিক পর্যবেক্ষণ নেটওয়ার্কের ওপর ভিত্তি করে তৈরি এই টুলবক্স আন্তর্জাতিক ব্যবহারকারীদের জন্য স্যাটেলাইট ডেটা গ্রহণ, এআইভিত্তিক বিশ্লেষণ এবং অপারেশনাল আবহাওয়া পূর্বাভাসের সমন্বিত সুবিধা দেবে।

এর অন্যতম বিশেষত্ব হলো, এজ কম্পিউটিং প্রযুক্তি ব্যবহারের কারণে এআই মডেলগুলো সরাসরি স্থানীয় ডিভাইসেই কাজ করতে পারবে। ফলে ডেটা বিশ্লেষণের জন্য উচ্চগতির ইন্টারনেট বা ব্যয়বহুল কম্পিউটিং অবকাঠামোর প্রয়োজন হবে না।

পাশাপাশি অনেক উন্নয়নশীল দেশ স্যাটেলাইট ডেটা পেলেও পর্যাপ্ত প্রযুক্তিগত দক্ষতা বা অবকাঠামোর অভাবে তা কার্যকরভাবে ব্যবহার করতে পারে না। নতুন এই এআই টুলবক্স সেই সীমাবদ্ধতা দূর করতে সহায়তা করবে। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের