হজ প্যাকেজ ঘোষণা, কমল বিমান ভাড়া: ধর্ম মন্ত্রণাল

মঙ্গলবার,

২১ জুলাই ২০২৬,

৬ শ্রাবণ ১৪৩৩

মঙ্গলবার,

২১ জুলাই ২০২৬,

৬ শ্রাবণ ১৪৩৩

Radio Today News

হজ প্যাকেজ ঘোষণা, কমল বিমান ভাড়া: ধর্ম মন্ত্রণাল

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১১:৫৪, ২১ জুলাই ২০২৬

Google News
হজ প্যাকেজ ঘোষণা, কমল বিমান ভাড়া: ধর্ম মন্ত্রণাল

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আজ ২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা করবেন। মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ উপলক্ষে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে।

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, আগামী বছর বিমান ভাড়া কিছুটা কমানো হবে। এক লাখ ৫৪ হাজার থেকে কমিয়ে এক লাখ ৩০ হাজার টাকা করা হতে পারে। আর সরকারি মাধ্যমে হজের জন্য দুটি প্যাকেজ ঘোষণা করা হবে।

২০২৬ সালে হজযাত্রীদের জন্য সরকারি ব্যবস্থাপনায় তিনটি প্যাকেজ ঘোষণা করে ধর্ম মন্ত্রণালয়।

এ হজ প্যাকেজ-১ (বিশেষ) এর খরচ ধরা হয় ছয় লাখ ৯০ হাজার ৫৯৭ টাকা। হজ প্যাকেজ-২ এ খরচ ধরা হয় পাঁচ লাখ ৫৮ হাজার ৮৮১ টাকা এবং হজ প্যাকেজ-৩ এ খরচ ধরা হয় চার লাখ ৬৭ হাজার ১৬৭ টাকা।

এছাড়া হজ এজেন্সিগুলোর জন্য ‘বেসরকারি মাধ্যমের সাধারণ হজ প্যাকেজ’ শিরোনামে একটি প্যাকেজ নির্ধারণ করা হয়। এ প্যাকেজের খরচ ধরা হয় পাঁচ লাখ নয় হাজার ১৮৫ টাকা। সরকার অনুমোদিত এ প্যাকেজটি নিয়ে এজেন্সিগুলোকে অতিরিক্ত দুটি প্যাকেজ ঘোষণা করার সুযোগ দেওয়া হয়।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের