নতুন ব্যবস্থায় ওমরাহ ভিসার মেয়াদ এক বছর করলো সৌদি

মঙ্গলবার,

২১ জুলাই ২০২৬,

৬ শ্রাবণ ১৪৩৩

মঙ্গলবার,

২১ জুলাই ২০২৬,

৬ শ্রাবণ ১৪৩৩

Radio Today News

নতুন ব্যবস্থায় ওমরাহ ভিসার মেয়াদ এক বছর করলো সৌদি

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৭:৪৪, ২০ জুলাই ২০২৬

Google News
নতুন ব্যবস্থায় ওমরাহ ভিসার মেয়াদ এক বছর করলো সৌদি

পর্যটন খাতকে আরও শক্তিশালী করতে ওমরাহ ভিসার মেয়াদ এক বছর বা ৩৬৫ দিনে উন্নীত করেছে সৌদি আরব। নতুন ব্যবস্থায় ভিসাধারীরা এক বছরের মধ্যে একাধিকবার সৌদিতে প্রবেশ করতে পারবেন এবং প্রতিবার সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত অবস্থান করতে পারবেন।

সোমবার সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ‘সৌদি ভিশন ২০৩০’-এর লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে এ উদ্যোগ নেয়া হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, প্রতিবার সৌদিতে প্রবেশের আগে ভিসাধারীদের সৌদি সরকারের অনলাইন প্ল্যাটফর্ম নুসুক থেকে একটি ওমরাহ প্যাকেজ কিনতে হবে। তবে প্যাকেজের মেয়াদ ভিসার অবশিষ্ট মেয়াদের বেশি হতে পারবে না। এছাড়া সফরের আগে নুসুকের মাধ্যমে ওমরাহর অনুমতিপত্র (পারমিট) সংগ্রহ করাও বাধ্যতামূলক।

তবে হজ মৌসুমে আরবি জিলকদ মাসের ১ তারিখ থেকে জিলহজ মাসের ১৩ তারিখ পর্যন্ত ওমরাহ ভিসা সাময়িকভাবে নিষ্ক্রিয় থাকবে। এসময় ভিসাধারীরা এ ভিসা ব্যবহার করে সৌদিতে প্রবেশ করতে পারবেন না।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের