জাহাজবাড়িতে জঙ্গি নাটক সাজিয়ে ৯ যুবককে হত্যা

মঙ্গলবার,

২১ জুলাই ২০২৬,

৬ শ্রাবণ ১৪৩৩

মঙ্গলবার,

২১ জুলাই ২০২৬,

৬ শ্রাবণ ১৪৩৩

Radio Today News

হাসিনাসহ ৮  বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন

জাহাজবাড়িতে জঙ্গি নাটক সাজিয়ে ৯ যুবককে হত্যা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:৩৬, ২১ জুলাই ২০২৬

Google News
জাহাজবাড়িতে জঙ্গি নাটক সাজিয়ে ৯ যুবককে হত্যা

রাজধানীর কল্যাণপুরে জাহাজবাড়িতে ‘জঙ্গি নাটক সাজিয়ে’ ৯ তরুণকে হত্যার মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ফ্যাসিস্ট শেখ হাসিনাসহ ৮ বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন করেছে প্রসিকিউশন।

মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই আবেদন করা হয়। প্যানেলের অপর দুই সদস্য হলেনÑ বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহিতুল হক এনাম চৌধুরী।

এদিন প্রসিকিউশনের শুনানি করেন প্রসিকিউর গাজী এমএইচ তামীম। তিনি আসামিদের বিরুদ্ধে অভিযোগ তুলে ধরে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন জানান।

এরপর আসামিপক্ষের শুনানির জন্য সময়ের আবেদন জানালে ২ আগস্ট দিন ধার্য করে ট্রাইব্যুনাল।
এই মামলায় গ্রেপ্তার দুই আসামি হলেন- সাবেক আইজিপি একেএম শহীদুল হক ও ডিএমপির সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়া। এদিন তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়।

এছাড়া  ক্ষমতাচ্যুত শেখ হাসিনাসহ পলাতক আসামিরা হচ্ছেন ডিএমপির তৎকালীন অতিরিক্ত কমিশনার শেখ মুহম্মদ মারুফ হাসান, তৎকালীন সিটিটিসি প্রধান মনিরুল ইসলাম, ডিএমপির তৎকালীন যুগ্ম কমিশনার (ক্রাইম) কৃষ্ণ পদ রায় ও তৎকালীন যুগ্ম কমিশনার (ডিবি) আব্দুল বাতেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের