সোমবার,

২৮ সেপ্টেম্বর ২০২৬,

১৩ আশ্বিন ১৪৩৩

সোমবার,

২৮ সেপ্টেম্বর ২০২৬,

১৩ আশ্বিন ১৪৩৩

Radio Today News

আজকের রাশিফল ২৮ সেপ্টেম্বর, সফলতার শীর্ষে পৌঁছবে এই ছয় রাশি!

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১০:২৭, ২৮ সেপ্টেম্বর ২০২৬

Google News
আজকের রাশিফল ২৮ সেপ্টেম্বর, সফলতার শীর্ষে পৌঁছবে এই ছয় রাশি!

আজকের রাশিফল-এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন। রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সেই সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি।

জেনে নিন কেমন যাবে আপনার দিনটি।

মেষ রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। উচ্চ রক্তচাপে রোগীদের আজ সতর্ক থাকতে হবে। আপনি আজ একজন অভাবী ব্যক্তিকে ঋণ দিয়ে স্বস্তি পেতে পারেন। সন্তানরা আজ খেলাধুলা এবং বাইরের কাজকরণে বেশি সময় অতিবাহিত করবে। আপনি আজ একটি অপ্রত্যাশিত সুসংবাদ পেতে পারেন। যার ফলে আপনার পুরো পরিবারে খুশির আমেজ বজায় থাকবে। কর্মক্ষেত্রে প্রতিটি কাজ সর্তকতার সঙ্গে করুন। মন থেকে সমস্ত দ্বন্দ্ব দূরে সরিয়ে রাখুন। প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করলে আপনি লাভবান হবেন। আপনার মধ্যে সৃজনশীলতা বজায় থাকবে। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।

বৃষ রাশি: আপনার বন্ধুরা আজ আপনাকে এমন একজন বিশেষ ব্যক্তির সঙ্গে আলাপ করাবেন যিনি আপনার মনে গভীর প্রভাব ফেলবেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। যার ফলে আপনার মানসিক শান্তি বজায় থাকবে। সন্তানদের ওপর জোর করে কোনও মতামত চাপিয়ে দেবেন না। প্রিয়জনদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। এই রাশির ব্যবসায়ীদের আজ সতর্ক থাকতে হবে। নাহলে, তাঁরা প্রতারিত হতে পারেন। প্রত্যেকের সঙ্গে আত্মবিশ্বাসী হয়ে কথা বলুন। আজ অবশ্যই নিজের জন্য কিছুটা সময় বের করে আপনার মধ্যে থাকে ঘাটতিগুলি পূরণ করার চেষ্টা করুন। এর ফলে আপনার ব্যক্তিত্বের উন্নতি হবে। কর্মক্ষেত্রে আজ আপনি আপনার ভালো কাজের পরিপ্রেক্ষিতে প্রশংসা পাবেন।

মিথুন রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। এই রাশিচক্রের ব্যবসায়ীদের আজ তাঁদের পরিবারের সেইসব সদস্যদের থেকে দূরে থাকতে হবে যাঁরা অর্থ ধার নিয়ে আর তা ফেরত দেন না। আপনি আজ একটি পারিবারিক সমস্যার সমাধান করে ফেলতে পারেন। ভালোবাসার মানুষের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। কোনও মূল্যবান উদ্যোগে চুক্তিবদ্ধ হওয়ার আগে সমস্ত তথ্য ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করুন এবং বিচক্ষণতার সঙ্গে পদক্ষেপ গ্রহণ করুন। ধূমপান এবং মদ্যপানের বদভ্যাস পরিত্যাগ করুন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।

কর্কট রাশি: আপনি আজ কোনও কাজে আপনার চারপাশে থাকা মানুষদের কাছ থেকে সমর্থন পাবেন। যার ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। প্রতিটি কাজ অত্যন্ত সতর্কতার সঙ্গে করুন। আর্থিক লেনদেনগুলি আজ সচেতনভাবে সামলাতে হবে। বাড়ির পরিবেশে কোনও পরিবর্তন করার আগে সবার সম্মতি পেয়েছেন কিনা সেই বিষয়ে নিশ্চিত হন। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। কোথাও ভ্রমণের মাধ্যমে আজ আপনার বাণিজ্যিক যোগাযোগ উন্নতি হতে পারে। আপনি আজ আপনার অবসর সময় বন্ধুদের সঙ্গে অতিবাহিত করতে পারেন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।

সিংহ রাশি: আপনি আজ দীর্ঘসময় ধরে চলা কোনও উত্তেজনা এবং মানসিক চাপ থেকে পরিত্রাণ পেতে পারেন। জীবনকে একটি নির্দিষ্ট বিষয় বজায় রাখতে আপনার জীবনশৈলী পরিবর্তন করার ক্ষেত্রে এই দিনটি অবশ্যই ভালো। যাঁরা ঋণ নিয়েছিলেন তাঁরা আজ আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারেন। আপনার উদ্বেগহীন মনোভাব আজ বাবা-মায়ের চিন্তা বৃদ্ধি করতে পারে। তাই, নিজেকে নিয়ন্ত্রণ করুন। কোনও নতুন প্রকল্প শুরু করার আগে আপনার বাবা-মায়ের আত্মবিশ্বাস থাকা প্রয়োজন। এদিকে অবশ্যই নজর দিন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। আপনার কাছে অর্থ উপার্জনের জন্য আসা নতুন সুযোগগুলি সঠিকভাবে কাজে লাগান। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।

কন্যা রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। কোথাও বিনিয়োগের মাধ্যমে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি আজ ডাক মারফত কোনও অপ্রত্যাশিত সুসংবাদ পেতে পারেন। যার ফলে আপনার পুরো পরিবারে খুশির আমেজ বজায় থাকবে। কর্মক্ষেত্রে আপনি আপনার ধারণা আত্মবিশ্বাসের সঙ্গে এবং ভালোভাবে উপস্থাপিত করলে লাভবান হবেন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।

তুলা রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। অহঙ্কার এবং ঈর্ষাকে প্রশ্রয় দেবেন না। এই রাশির ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। কারণ, তাঁরা বিপুল লাভের সম্মুখীন হতে পারেন। আপনার রসিক মনোভাব আর খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে। আপনার কোনও বদভ্যাস আজ আপনার ভালোবাসার মানুষের খারাপ লাগতে পারে। তাই, নিজেকে নিয়ন্ত্রণ করুন। আপনি আপনার প্রতিযোগিতামূলক মনোভাবের জন্য আজ অন্যদের থেকে এগিয়ে থাকবেন। আপনি আজ একাধিক আকর্ষণীয় আমন্ত্রণ পেতে পারেন। এর পাশাপাশি, আপনার আকস্মিক উপহার পাওয়ার সম্ভাবনাও রয়েছে। কর্মক্ষেত্রে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে।

বৃশ্চিক রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। আপনি আজ দীর্ঘসময় ধরে চলা কোনও উত্তেজনা এবং মানসিক চাপ থেকে পরিত্রাণ পেতে পারেন। জীবনকে একটি নির্দিষ্ট দিশায় বজায় রাখতে আপনার জীবনশৈলী পরিবর্তন করার ক্ষেত্রেই কিন্তু অবশ্যই ভালো। পরিবারের সদস্যদের সঙ্গে অবশ্যই ঠান্ডা মাথায় কথা বলুন। কোনও অন্যায় আজ মেনে নেবেন না। ব্যবসা সম্পর্কিত গোপন তথ্যগুলি বেশি কাউকে জানিয়ে দেবেন না। নাহলে, আপনি সমস্যার সম্মুখীন হতে পারেন। আপনি আজ একাকী থাকতে পছন্দ করবেন। অবসর সময়ে অফিসের কোনও কাজ চলে আসায় আজ আপনি বিরক্ত হতে পারেন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে ঠান্ডা মাথায় সেটিকে সমাধানের চেষ্টা করুন।

ধনু রাশি: আপনি আজ খুব সহজেই কিছু নতুন জিনিস শিখতে পারবেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। শুধু তাই নয়, পূর্বে আপনার কাছ থেকে অর্থ ধার নিয়েছিলেন এমন একজন ব্যক্তি আজ সেই অর্থ আপনাকে ফেরত দিতে পারেন। আপনার মিশুকে মনোভাব আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে। ব্যক্তিগত সহায়তার মাধ্যমে আজ আপনার সম্পর্কের উন্নতি হতে পারে। কর্মক্ষেত্রে দিনটি অবশ্যই দুর্দান্তভাবে অতিবাহিত হবে। সহায়ক গ্রহগুলির কারণে আজ আপনার মানসিক সন্তুষ্টি অবশ্যই বজায় থাকবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।

মকর রাশি: এই রাশির বয়স্ক ব্যক্তিদের তাঁদের শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হতে হবে। আপনি আজ আর্থিক সঙ্কটের সম্মুখীন হলেও অভিভাবকদের সাহায্যে সেই সমস্যা থেকে মুক্ত হতে পারবেন। বাড়ির পরিবেশে কোনও  পরিবর্তন করার আগে সবার সম্মতি পেয়েছেন কিনা সেই বিষয়ে নিশ্চিত হন। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। উদ্যোগী ব্যক্তিদের সঙ্গে আজ আপনার অংশীদারিত্বের সুযোগ রয়েছে। সামগ্রিকভাবে দিনটি অত্যন্ত ব্যস্ততার মধ্যে অতিবাহিত হবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।

কুম্ভ রাশি: আপনি আজ মামাবাড়ির কোনও সদস্যের কাছ থেকে আর্থিক সাহায্য পেতে পারেন। পরিবারের সদস্যদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধির কারণে কর্মজীবনে বিরাট উন্নতি হতে পারে। আপনি আপনার প্রতিযোগিতামূলক মনোভাবের জন্য কোনও প্রতিযোগিতায় জয়লাভ করতে সক্ষম হবেন। এই রাশির গর্ভবত মহিলাদের আজ অত্যন্ত সতর্কতার সঙ্গে হাঁটাচলা করতে হবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।

মীন রাশি: আপনি আজ অবসর যাপনের আনন্দ উপভোগ করতে পারেন। আপনার যদি কোথাও ভ্রমণের সম্ভাবনা থাকে সেক্ষেত্রে মূল্যবান জিনিসপত্রগুলি অত্যন্ত সতর্কতার সঙ্গে রাখুন। নাহলে, সেগুলি চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। ব্যক্তিগত সহায়তার মাধ্যমে আজ আপনার সম্পর্কের উন্নতি হতে পারে। কর্মক্ষেত্রে আজ আপনি আপনার পছন্দের কাজগুলি বেশি করে করতে পারেন। আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই, এই দিনটি অবশ্যই সঠিকভাবে কাজে লাগান। এর ফলে আপনি লাভবান হবেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536