আজকের রাশিফল-এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন। রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সেই সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি।
জেনে নিন কেমন যাবে আপনার দিনটি-
মেষ রাশি: বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে আত্মবিশ্বাসী হয়ে কথা বলুন। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। আপনি আজ ব্যক্তিগত স্তরে একটি গুরুত্বপূর্ণ উন্নতির সম্মুখীন হবেন। যার ফলে আপনার পুরো পরিবারে খুশির আমেজ বজায় থাকবে। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। পেশাগত সিদ্ধান্ত নিজেই নিন। আপনি আজ একাকী কিছুটা সময় অতিবাহিত করতে চাইবেন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
বৃষ রাশি: শরীর নিয়ে অযথা চিন্তা করবেন না। কারণ, আজ আপনি শারীরিক দিক থেকে সম্পূর্ণ সুস্থ থাকবেন। আপনার অর্থ কোথায় কোথায় ব্যয় হচ্ছে সেদিকে আপনাকে অবশ্যই নজর দিতে হবে। নাহলে, আপনি আগামী সময়ে আর্থিক সঙ্কটের সম্মুখীন হতে পারেন। প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। আপনার চারপাশে আজ কী কী ঘটছে সেদিকে সতর্ক থাকুন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
মিথুন রাশি: আপনি আজ আর্থিক সঙ্কটের সম্মুখীন হতে পারেন এবং এক্ষেত্রে আপনি বাবা অথবা অভিভাবকদের কাছ থেকে গুরুত্বপূর্ণ পরামর্শ পেতে পারেন। সেগুলিকে সঠিকভাবে কাজে লাগালে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। এই রাশির কিছু অভিভাবক তাঁদের সন্তানদের কোনও পুরস্কার গ্রহণের অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে অত্যন্ত খুশি হবেন। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। কর্মক্ষেত্রে দিনটি অত্যন্ত ব্যস্ততার মধ্যে অতিবাহিত হবে। আপনি আজ নিজের জন্য কিছুটা সময় পাবেন। আজ আপনি একাকী কিছুটা সময় অতিবাহিত করতে চাইবেন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
কর্কট রাশি: একজন বন্ধু আজ আপনার ধৈর্যের পরীক্ষা নিতে পারেন। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। প্রতিটি সিদ্ধান্ত বিচক্ষণতার সঙ্গে গ্রহণ করুন। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। পরিবারের সদস্যদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। আজ আপনি শিশুদের সঙ্গে কিছুটা সময় কাটাবেন। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে। আজ আপনার একজন যত্নশীল এবং সমবেদনাশীল বন্ধুর সঙ্গে দেখা হবে। কর্মক্ষেত্রে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। অযথা সময় নষ্ট করা থেকে বিরত থাকুন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
সিংহ রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনও কাজে আজ আপনি কঠোর পরিশ্রমের মাধ্যমে সাফল্যের সম্মুখীন হতে পারেন এবং আর্থিক পুরস্কারও পেতে পারেন। কোনও দলীয় কর্মকাণ্ডে জড়িত হওয়ার মাধ্যমে আপনি কিছু নতুন বন্ধু তৈরি করতে সক্ষম হবেন। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। কর্মক্ষেত্রে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। শুধু তাই নয়, কোনও কাজে আজ আপনি সহকর্মীদের কাছ থেকে সাহায্য পেতে পারেন। পরিবারের সদস্যদের সঙ্গে আজ আপনি আপনার কোনও অসুবিধার কথা ভাগ করে নিতে পারেন। অবসর সময়ে আপনি আজ আপনার কোনও পছন্দের কাজ করতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
কন্যা রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। ভবিষ্যতের কথা মাথায় রেখে অর্ধাঙ্গিনীর সঙ্গে আজ আপনি আর্থিক বিষয় নিয়ে আলোচনা করতে পারেন। কোনও অন্যায় আজ মেনে নেবেন না। ভালো পেশার সম্ভাবনার জন্য আপনার কোথাও সফরের সম্ভাবনা রয়েছে। তবে, তার আগে অবশ্যই অভিভাবকদের অনুমতি নিন। আজ নিজে থেকে কোনও বিতর্কিত বিষয়ে জড়িয়ে পড়বেন না। অযথা সময় নষ্ট করা থেকে অবশ্যই বিরত থাকুন। আপনি আজ সন্ধ্যা নাগাদ সিনেমা অথবা থিয়েটার দেখতে পারেন। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
তুলা রাশি: প্রত্যেকের সঙ্গে অবশ্যই ঠান্ডা মাথায় কথা বলুন। নিজের উপার্জন ক্ষমতা বৃদ্ধির চেষ্টা করুন। কাউকে আজ আপনার উদারতার সুযোগ নিতে দেবেন না। কোনও গোপন সম্পর্ক আপনার সুনামি নষ্ট করতে পারে। তাই, এদিক থেকে অবশ্যই সতর্ক থাকুন। কর্মক্ষেত্রের প্রতিটি কাজ অত্যন্ত মনোযোগ দিয়ে করুন। পরিবারের সদস্যদের সঙ্গে আজ আপনি আপনার একটি অসুবিধার কথা ভাগ করে নিতে পারেন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
বৃশ্চিক রাশি: একজন ঝগড়ুটে ব্যক্তির সঙ্গে আজ আপনার বিবাদের সম্ভাবনা রয়েছে। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। প্রতিটি পদক্ষেপ অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে গ্রহণ করুন। আর্থিক দিক থেকে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। পরিবারের সদস্যদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। আপনার কাছে আসা ভালো সুযোগগুলি সঠিকভাবে কাজে লাগান। ভালোবাসার মানুষের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। অবশ্যই বেশি বই পড়ার চেষ্টা করুন। এর ফলে আপনি একাধিক সমস্যার সমাধান পেতে পারেন। শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
ধনু রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। আপনার ছোট ভাই অথবা বোন আজ আপনার কাছ থেকে কোনও পরামর্শ চাইতে পারেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। শুধু তাই নয়, পূর্বে আপনার কাছ থেকে অর্থ ধার নিয়েছিলেন এমন একজন ব্যক্তি আজ সেই অর্থ আপনাকে ফেরত দিতে পারেন। প্রত্যেকের সঙ্গে আত্মবিশ্বাসী হয়ে কথা বলুন। কোনও ইন্টারভিউয়ে উপস্থিত হওয়ার পক্ষে এই দিনটি অবশ্যই ভালো। আপনি আজ অবসর সময়ে একটি বহু প্রতীক্ষিত কাজ করতে পারেন। কর্মক্ষেত্রে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। শুধু তাই নয়, আপনার ভালো কাজের পরিপ্রেক্ষিতে আজ বস আপনার প্রশংসা করবেন।
মকর রাশি: শরীর নিয়ে অযথা চিন্তা করবেন না। কারণ, আজ আপনি শারীরিক দিক থেকে সম্পূর্ণ সুস্থ থাকবেন। একজন প্রতিবেশী আজ আপনার কাছ থেকে ঋণ চাইতে আসতে পারেন। তাঁকে অর্থ ধার দেওয়ার আগে সমস্ত তথ্য ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করুন। নাহলে, আপনি আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। পরিবারের সদস্যদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। আপনার কর্মক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নিত্যনতুন প্রযুক্তির অবলম্বন করুন। আপনি আজ অবসর সময়ে কোনও সৃজনশীল কাজ করার পরিকল্পনা করলেও কোনও কারণবশত তা সম্ভব হবে না। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায়।
কুম্ভ রাশি: কোনও শারীরিক অসুস্থতার সম্মুখীন হলে অযথা চিন্তা করা থেকে বিরত থাকুন। আপনি আজ এমন একজন অভিজ্ঞ ব্যক্তির সম্মুখীন হতে পারেন যিনি আপনাকে আপনার আর্থিক দৃষ্টি শক্তিশালী করার ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দেবেন। আপনি আজ কোনও কাজে আপনার ভাইয়ের কাছ থেকে বিপুল সাহায্য পেতে পারেন। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। কোথাও কেনাকাটা করতে গেলে আপনি আজ নিজের জন্য একটি সুন্দর পোশাক নির্বাচন করতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
মীন রাশি: শরীর নিয়ে অযথা চিন্তা করবেন না। কারণ, আজ আপনি শারীরিক দিক থেকে সম্পূর্ণ সুস্থ থাকবেন। এই রাশির ব্যবসায়ীদের আজ নিরাপদ জায়গায় অর্থ সংরক্ষণ করতে হবে। নাহলে, তা চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। কর্মক্ষেত্রে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। যোগ্য কর্মচারীদের পদোন্নতির সম্ভাবনা রয়েছে। অর্ধাঙ্গিনীর সঙ্গে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
রেডিওটুডে নিউজ/আনাম

