মঙ্গলবার,

২২ সেপ্টেম্বর ২০২৬,

৭ আশ্বিন ১৪৩৩

মঙ্গলবার,

২২ সেপ্টেম্বর ২০২৬,

৭ আশ্বিন ১৪৩৩

Radio Today News

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব

অপপ্রচার দিয়ে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত করা যাবে না

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:২১, ২২ সেপ্টেম্বর ২০২৬

Google News
অপপ্রচার দিয়ে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত করা যাবে না

অপপ্রচার দিয়ে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত করা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘জনমনে ধোঁয়াশা তৈরি করতেই কর্মসূচি দিচ্ছে বিরোধীদল।’

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার ও বিরোধীদলের ভূমিকা শীর্ষক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি দাবি করেন, জনগণের সঙ্গে বারবার প্রতারণার কারণে আস্থা অর্জন করতে পারেনি জামায়াত।’ সম্প্রতি রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণে পতিত স্বৈরাচারের পাশাপাশি বিরোধীদলের আত্মস্বীকৃত সন্ত্রাসীরাও দায়ী বলে অভিযোগ করেন তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, বিরোধীদলের কর্মসূচি কোনোরকম বাঁধার সম্মুখীন না হওয়া প্রমাণ করে দেশে গণতান্ত্রিক পরিবেশ বিরাজমান।’

রিজভী বলেন, গণতান্ত্রিক আন্দোলনে অংশ নেওয়া বিরোধী দল দেশের বৈশ্বিক সঙ্কট ও জনগণের বাস্তব চাহিদা না বুঝে নানা কর্মসূচি পালনের মাধ্যমে পরিস্থিতি ঘোলাটে করছে। যমুনা সেতুর টোল প্লাজার তথ্যের বরাত দিয়ে তিনি উল্লেখ করেন, বিরোধী দলের সাম্প্রতিক রংপুরের লংমার্চে প্রায় সাড়ে ৪০০ গাড়ি নিয়ে যাওয়া হয়েছে। তিনি প্রশ্ন করেন, যদি জনগণের জন্য ভালোবাসা থাকে, তবে সঙ্কটকালে এই সাড়ে ৪০০ গাড়ির জ্বালানি কেন অপচয় করা হলো? এই জ্বালানি তো জাতীয় গ্রিডে বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা যেতো।   

তিনি অভিযোগ করেন, শেখ হাসিনার ফ্যাসিবাদী আমলের ব্যক্তিগত আক্রমণ ও অগণতান্ত্রিক চর্চার বিরুদ্ধেই জনগণ আন্দোলন করেছিলো। কিন্তু এখন বিরোধী পক্ষের মধ্যে আবার সেই পুরনো ধারার পুনরাবৃত্তি দেখা যাচ্ছে। ঢালাওভাবে সরকারের ওপর সব সঙ্কটের দায় চাপিয়ে বিশ্ব পরিস্থিতি সম্পর্কে জনমনে ধোঁয়াশা সৃষ্টি করা হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।   

জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের যৌক্তিকতা তুলে ধরে রিজভী জানান, বিশ্ববাজারের অস্থিরতার মধ্যেও মূল্য সমন্বয়ের পর সরকারকে প্রতি লিটারে এখনও প্রায় ৭০ টাকা ভর্তুকি দিতে হচ্ছে। আন্তর্জাতিক বাজারের প্রেক্ষাপটে হরমুজ প্রণালীর সঙ্কট ও বিশ্ব পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, বিরোধী দলগুলো এই বাস্তব চিত্র না তুলে জনগণকে বিভ্রান্তিকর তথ্য দিয়ে গুমরাহ করার চেষ্টা করছে।   

সম্প্রিত দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের প্রসঙ্গে রিজভী বলেন, সব সহিংসতার পেছনে কেবল পতিত স্বৈরাচারই জড়িত নয়; বরং আত্মস্বীকৃত কিছু সন্ত্রাসী গোষ্ঠী ও শক্তি দেশকে অস্থিতিশীল করতে এসব অপকর্ম চালাচ্ছে।   

জামায়াতে ইসলামীর রাজনীতির কঠোর সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, জনগণের পক্ষে কখনোই তাদের প্রকৃত কোনো ভূমিকা ছিলো না। ইসলামের কথা বললেও তারা নীতির ধার ধারে না এবং মোনাফেকির আশ্রয় নেয়। 

তিনি মন্তব্য করেন, বারবার জনগণের সঙ্গে প্রতারণা ও অপপ্রচারের ঘেরাটোপ তৈরি করার কারণেই জামায়াত কখনোই সাধারণ মানুষের চূড়ান্ত আস্থা অর্জন করতে পারেনি।   

অর্থনৈতিক স্থিতিশীলতা ও সরকারের অগ্রগতিদেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরে রিজভী বলেন, বিগত সরকারের আমলে ব্যাংক খাত ক্ষতিগ্রস্ত হলেও বর্তমান সরকারের সঠিক পদক্ষেপের ফলে বৈদেশিক রিজার্ভ বৃদ্ধি পেয়েছে। রিজার্ভ ভালো থাকার কারণেই আন্তর্জাতিক বাজার থেকে বিদ্যুৎ ও জ্বালানি কেনা সম্ভব হচ্ছে। ব্যাংক খাত পুনর্গঠন করে দেশের দৈনন্দিন জীবনযাত্রা স্বাভাবিক রাখা হচ্ছে এবং কোনো চক্রান্তই সরকারে

এসময়, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান দাবি করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, এনসিপি ও জামায়াত একত্রে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536