মঙ্গলবার,

২২ সেপ্টেম্বর ২০২৬,

৭ আশ্বিন ১৪৩৩

মঙ্গলবার,

২২ সেপ্টেম্বর ২০২৬,

৭ আশ্বিন ১৪৩৩

Radio Today News

জাপানে শক্তিশালী টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:৪৯, ২২ সেপ্টেম্বর ২০২৬

Google News
জাপানে শক্তিশালী টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট

জাপানে শক্তিশালী টাইফুন দুজুয়ানের তাণ্ডবে ব্যাপক দুর্ভোগ দেখা দিয়েছে। প্রবল বাতাসে ৫০ হাজারের বেশি মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছেন। এ ছাড়া শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে এবং রেল চলাচলও বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় প্রায় ২০ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে’র বরাত দিয়ে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, টাইফুনের কারণে দুজনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও চারজন। নিখোঁজদের সবাই কানাগাওয়া প্রিফেকচারের বলে জানিয়েছে সম্প্রচারমাধ্যমটি। জাপানের আবহাওয়া সংস্থা অবশ্য এর আগে ‘জীবনের জন্য তাৎক্ষণিক হুমকি’ তৈরি হওয়ার সতর্কতা জারি করেছিল। তবে এখন বেশ কয়েকটি আবহাওয়া সতর্কতা কমিয়ে আনা হয়েছে।

এদিকে প্রবল বাতাসের কারণে ৫০ হাজারের বেশি মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছেন। এ ছাড়া শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে এবং রেল চলাচলও বন্ধ রাখা হয়েছে। টাইফুন দুজুয়ানের স্থায়ী বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৩০ কিলোমিটার (প্রায় ৮১ মাইল)। ঝোড়ো বাতাসের সর্বোচ্চ গতিবেগ উঠেছে ঘণ্টায় ১৯৪ কিলোমিটার পর্যন্ত।

প্রশান্ত মহাসাগরে সাম্প্রতিক সময়ে একের পর এক ঝড় আঘাত হেনেছে। টাইফুন দুজুয়ানও এরই সর্বশেষ ঝড়। ‘সুপার এল নিনো’র কারণে সমুদ্রের পানির তাপমাত্রা বেড়ে যাওয়ায় এসব ঝড় আরও শক্তিশালী হয়ে উঠছে এবং ঝড় তৈরির অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে। কর্তৃপক্ষ সাধারণ মানুষকে আবহাওয়ার সর্বশেষ তথ্য ও সতর্কবার্তার দিকে নজর রাখার পরামর্শ দিয়েছে।

এদিকে টাইফুন দুজুয়ান চলতি বছরে জাপানে আঘাত হানা ২৫তম টাইফুন। দেশটিতে পাঁচ দিনের ছুটির মধ্যে টাইফুনটি আঘাত হানায় বেশ কয়েকটি অনুষ্ঠানও বাতিল করতে হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) রক ইন জাপান সংগীত উৎসবে নির্ধারিত কনসার্টগুলো বাতিল করা হয়েছে। ভিডিও গেমবিষয়ক প্রদর্শনী টোকিও গেম শোর সোমবারের আয়োজনও বাতিল করা হয়।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি টাইফুনে নিহতদের প্রতি সমবেদনা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করেছেন। তবে তিনি জানিয়েছেন, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী তিনি তার যুক্তরাষ্ট্র সফর অব্যাহত রাখবেন।

তিনি লিখেছেন, ‘জরুরি পরিস্থিতির বিষয়টি বিবেচনায় নিয়ে আমি প্রধান মন্ত্রিপরিষদ সচিব তাকেহারা এবং মন্ত্রী হোসোনোকে সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে পরিস্থিতি মোকাবিলার নির্দেশ দিয়েছি’। এরপর তিনি জানান, যুক্তরাষ্ট্রগামী বিমানে তিনি উঠেছেন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দেবেন সানায়ে তাকাইচি। এ সময় তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও বৈঠক করবেন।

বিবিসি বলছে, কিছু গবেষণায় দেখা গেছে, জাপান এখন আরও বেশি করে ধ্বংসাত্মক ঝড়ের ঝুঁকিতে রয়েছে। তবে বিশ্বজুড়ে এ ধরনের ঝড়ের সংখ্যা জলবায়ু পরিবর্তনের কারণে বাড়ছে—এমনটা মনে করা হয় না। বরং কিছু অঞ্চলে এ ধরনের ঝড়ের সংখ্যা কমেও যেতে পারে।

তবে তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে যে টাইফুনগুলো তৈরি হচ্ছে, সেগুলো আরও শক্তিশালী হওয়ার আশঙ্কা রয়েছে। মূলত সমুদ্রের পানি উষ্ণ হলে ঝড় আরও বেশি শক্তি সঞ্চয় করতে পারে। এর ফলে বাতাসের গতিও বেড়ে যেতে পারে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536