সোমবার,

২১ সেপ্টেম্বর ২০২৬,

৬ আশ্বিন ১৪৩৩

সোমবার,

২১ সেপ্টেম্বর ২০২৬,

৬ আশ্বিন ১৪৩৩

Radio Today News

এক দফার হুঁশিয়ারিতে হাত গুটিয়ে বসে থাকবে না বিএনপি: রিজভী

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:৩৮, ২১ সেপ্টেম্বর ২০২৬

Google News
এক দফার হুঁশিয়ারিতে হাত গুটিয়ে বসে থাকবে না বিএনপি: রিজভী

এক দফার হুঁশিয়ারি দেয়া হলে বিএনপি হাত গুটিয়ে বসে থাকবে না বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী। তিনি বলেন, ‘জনসম্পৃক্ত কর্মসূচির মাধ্যমে এগিয়ে যাবে বিএনপি।’ 

সোমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী।

তিনি বলেন, ‘দেশকে অস্থিতিশীল করার জন্য পরিকল্পিতভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো হচ্ছে। এ বিষয়ে দেশবাসী ও বিএনপির সমর্থকেরা ওয়াকিবহাল। সামাজিক উন্নয়ন কর্মসূচি ও জনকল্যাণমূলক পদক্ষেপগুলোকে ভিন্ন খাতে নেয়ার জন্যও ষড়যন্ত্র করা হচ্ছে।’

রিজভী বলেন, ‘কম দামে কীভাবে জ্বালানি তেল সরবরাহ করা যায়, তা নিয়ে আলোচনা না করে বিরোধীদলের লংমার্চে সরকারের বিরুদ্ধে যেসব ভাষা ব্যবহার করা হয়েছে, তা কাম্য নয়।’

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কথা তুলে ধরে তিনি বলেন, ‘সরকার জ্বালানিতে ভর্তুকি দিচ্ছে। মূল্য সমন্বয়ের পরও লোকসান গুনতে হচ্ছে। এরপরও বিশ্বে জ্বালানি তেলের দামের তুলনায় বাংলাদেশে দাম এখনো কম রয়েছে।’

এসময় ‘গোপন কক্ষে’ পরাজিত শক্তির সঙ্গে কেউ হাত মিলিয়েছে কি না, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।

তিনি বলেন, ‘সরকার আন্তরিকতার সঙ্গে জ্বালানি সংকট নিরসনের চেষ্টা করছে।’ জনগণের স্বার্থে নেয়া উদ্যোগকে কেউ কেউ ব্যঙ্গ করছে বলেও অভিযোগ করেন তিনি।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536