সোমবার,

২১ সেপ্টেম্বর ২০২৬,

৬ আশ্বিন ১৪৩৩

সোমবার,

২১ সেপ্টেম্বর ২০২৬,

৬ আশ্বিন ১৪৩৩

Radio Today News

নিউইয়র্কে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বিএনপি নেতাকর্মীদের মধ্যে বিপুল উৎসাহ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:৫৭, ২১ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১৪:৫৭, ২১ সেপ্টেম্বর ২০২৬

Google News
নিউইয়র্কে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বিএনপি নেতাকর্মীদের মধ্যে বিপুল উৎসাহ

প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন ঘিরে নিউইয়র্কে বিএনপির নেতাকর্মীদের মধ্যে বিপুল উৎসাহ ও  উদ্দীপনা লক্ষ্য করা গেছে। উচ্ছ্বসিত নেতাকর্মীরা নানা কর্মসূচির মাধ্যমে তাদের নেতাকে স্বাগত জানাতে প্রস্তুত।

স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী নিউইয়র্কে এসে পৌঁছাবেন। ইতোমধ্যে বিএনপির নেতা-কর্মীরা জ্যাকসন হাইটস মিছিল ও শ্লোগানে মুখরিত করে তুলেছেন।

উল্লেখ্য, জ্যাকসন হাইটস প্রবাসী বাংলাদেশী অধ্যুষিত এলাকা।

বিএনপির নেতা-কর্মীরা ব্যানার ফেস্টুন হাতে নিয়ে মিছিল করছেন। সেখানে বর্তমান সরকারের নানা উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে বক্তব্য রাখছেন স্থানীয় বিএনপির শীর্ষ নেতারা।

এ সময় নেতাকর্মীরা স্লোগান ধরেন- ‘তারেক রহমান আসছে, রাজপথ কাঁপছে’, ‘নিউইয়র্কে তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম, জিয়ার সৈনিক এক হও, এক হও’।

এ ধরনের নানা শ্লোগানের মধ্য দিয়ে বিএনপি নেতাকর্মীরা তাদের নেতার আগমনের আনন্দে উচ্ছ্বাস প্রকাশ করছে।

বিএনপি নিউইয়র্ক সিটি শাখা, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস ও শ্রমিক দলের নেতাকর্মীরা আলাদাভাবে রাস্তার পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছে। 

রাজশাহী থেকে আসা যুবদলের এক কর্মী বলেন, ‘স্বৈরাচার আওয়ামী লীগ যেনো আর কখনো রাজনীতিতে ফিরে আসতে না পারে, এ জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।'

প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে আনন্দ প্রকাশ তিনি আরও বলেন, ‘আমরা দল বেঁধে সোমবার আমাদের নেতাকে স্বাগত জানাতে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমান বন্দরের বাইরে অবস্থান নেবো। সন্ধ্যায় নিউইয়র্ক এসে পৌঁছালে আমরা সড়কের এক পাশে দাঁড়িয়ে আমাদের নেতাকে শুভেচ্ছা জানাব।'

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে সোমবার ভোরে ঢাকার হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে রওনা দেন। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536