সোমবার,

২১ সেপ্টেম্বর ২০২৬,

৬ আশ্বিন ১৪৩৩

সোমবার,

২১ সেপ্টেম্বর ২০২৬,

৬ আশ্বিন ১৪৩৩

Radio Today News

ব্লু ইকোনমি নিয়ে বিশ্ববিদ্যালয় করার পরিকল্পনা নিয়েছে সরকার

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১১:৪৭, ২১ সেপ্টেম্বর ২০২৬

Google News
ব্লু ইকোনমি নিয়ে বিশ্ববিদ্যালয় করার পরিকল্পনা নিয়েছে সরকার

ব্লু ইকোনমি নিয়ে একটি বিশ্ববিদ্যালয় করার পরিকল্পনা নিয়েছে সরকার যেখানে বাংলাদেশ এবং চায়নার যৌথভাবে কাজ করার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। 

সোমবার সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর চায়না স্টাডিজ, সাংহাই ইনস্টিটিউটস ফর ইন্টারন্যাশনাল স্টাডিজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যৌথভাবে আয়োজিত দ্বিতীয় চায়না বাংলাদেশ প্রশাসনিক অভিজ্ঞতা বিনিময় গোলটেবিল বৈঠকে কথা বলেন তিনি। 

সরকারের উন্নয়ন লক্ষ্যের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, জনসংখ্যাকে দক্ষ জনসম্পদে রূপান্তর করাই এখন সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। এ লক্ষ্যে একাডেমিয়ার সঙ্গে শ্রমবাজারের সংযোগ ঘটাতে চায়নার দীর্ঘ অভিজ্ঞতাকে কাজে লাগাতে চায় সরকার।

তিনি আরও উল্লেখ করেন, দেশের অর্থনৈতিক স্থিতিশীলতাকে জোরদার করতে প্রবাসী আয়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই দক্ষ শ্রমশক্তি তৈরির ওপর জোর দিয়ে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসারে কাজ করা হচ্ছে। একই সঙ্গে দেশের দুর্যোগ ব্যবস্থাপনায় চীনের উন্নত প্রযুক্তিগত দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগানোর আগ্রহ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ব্লু ইকোনমি নিয়ে বাংলাদেশ এবং চায়নার মধ্য কাজ করার প্রচুর সুযোগ রয়েছে।

এসময় ব্লু ইকোনমি খাতে গবেষণা এগিয়ে নিতে চীনা বিশেষজ্ঞ ও গবেষকরা বাংলাদেশের সাথে সক্রিয়ভাবে কাজ করছেন বলেও জানান শিক্ষামন্ত্রী।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536