সোমবার,

২১ সেপ্টেম্বর ২০২৬,

৬ আশ্বিন ১৪৩৩

সোমবার,

২১ সেপ্টেম্বর ২০২৬,

৬ আশ্বিন ১৪৩৩

Radio Today News

ইতালির স্কুলে বোরকা-নিকাবসহ সব ধরনের মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:৩৬, ২১ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১১:৪৭, ২১ সেপ্টেম্বর ২০২৬

Google News
ইতালির স্কুলে বোরকা-নিকাবসহ সব ধরনের মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ

ইতালির স্কুলে বোরকা-নিকাবসহ সব ধরনের মুখ ঢাকা পোশাক নিষিদ্ধের ঘোষণা দিলেন দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। গতকাল (রোববার, ২০ সেপ্টেম্বর) রোমে নিজ দল ‘ব্রাদার্স অব ইতালির যুব শাখার এক অনুষ্ঠানে এসব পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।

ইতালীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, প্রস্তাবটি খুব দ্রুতই সরকারের মন্ত্রিপরিষদে তোলা হবে। সেখান থেকে সবুজ সংকেত পেলেই এটি স্থায়ী আইন হিসেবে কার্যকর হবে।

মেলোনি বলেন, বিদেশি শিক্ষার্থীদের জন্য প্রতি শ্রেণিতে সর্বোচ্চ কতজন থাকতে পারবেন, সে বিষয়ে শিগগিরই মন্ত্রিসভায় একটি প্রস্তাব উপস্থাপন করা হবে। তবে শিক্ষার্থীর সর্বোচ্চ সংখ্যা কত হবে, তা তিনি জানাননি।

এর আগে কঠোর অভিবাসন নীতিমালার ডাক দেন ভানাচ্চি। মধ্য ভূমধ্যসাগরীয় অবস্থানের কারণে, বিশেষ করে মুসলিম দেশগুলো থেকে, ইউরোপে অভিবাসী অনুপ্রবেশের সংখ্যা সবচেয়ে বেশি ইতালিতে। ফলে দেশটির রাজনীতিতে বড় ইস্যু অভিবাসন। গবেষণায় প্রাপ্ত তথ্যমতে, ইতালির স্কুলগুলোতে ইতালির নাগরিক নয়- এমন শিক্ষার্থীর হার ১২ শতাংশ। এর আগে ইউরোপের অন্যান্য দেশগুলোর মধ্যে এ ধরনের ব্যবস্থা নিয়েছে ফ্রান্স, বেলজিয়াম, অস্ট্রিয়াসহ বিভিন্ন দেশ।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536