রোববার,

২০ সেপ্টেম্বর ২০২৬,

৫ আশ্বিন ১৪৩৩

রোববার,

২০ সেপ্টেম্বর ২০২৬,

৫ আশ্বিন ১৪৩৩

Radio Today News

শতাধিক ড্রোন দিয়ে মস্কোয় ইউক্রেনের সবচেয়ে বড় হামলা, জানালেন মেয়র

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:০১, ২০ সেপ্টেম্বর ২০২৬

Google News
শতাধিক ড্রোন দিয়ে মস্কোয় ইউক্রেনের সবচেয়ে বড় হামলা, জানালেন মেয়র

রাশিয়ার রাজধানী মস্কো এলাকায় ইউক্রেন তাদের সবচেয়ে বড় ড্রোন হামলা চালিয়েছে বলে জানিয়েছেন শহরটির মেয়র। এই হামলায় শহরের প্রধান তেল শোধনাগার ও একটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

মেয়র সের্গেই সোবিয়ানিন জানান, রাজধানীর দিকে আসা ৪৫০টি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে। এটাকে "সবচেয়ে বড় আকারের" হামলা বলে উল্লেখ করেন তিনি। স্থানীয় আঞ্চলিক গভর্নর জানিয়েছেন, হামলায় অন্তত দুজন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিশ্চিত করেছেন যে, কিয়েভ এই অঞ্চলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার একটি "গুরুত্বপূর্ণ" তেল শোধনাগার এবং একটি লজিস্টিকস কেন্দ্রে আঘাত হেনেছে। তিনি বলেন, এসব স্থাপনা "বিলিয়ন বিলিয়ন ডলারের মূলধন তৈরি করে যা যুদ্ধের জ্বালানি হিসেবে কাজ করে।"

অন্যদিকে ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার কিয়েভ ও সুমি অঞ্চলে রাশিয়ার পৃথক হামলায় তিন শিশুসহ নয়জন নিহত হয়েছেন।

সম্প্রতি রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই তাদের হামলার মাত্রা বাড়িয়েছে, যেখানে মূলত জ্বালানি ও পরিবহন কেন্দ্র এবং প্রধান লজিস্টিকস কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু করা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে আসা কিছু ভিডিওতে মস্কোর রাতের আকাশে বিস্ফোরণ এবং একটি গুদামঘরে আগুন জ্বলতে দেখা গেছে। তবে এসব ফুটেজ স্বাধীনভাবে যাচাই করতে পারেনি বিবিসি।

মেয়র সোবিয়ানিন বলেন, একটি ড্রোন রাজধানীর একটি বুলেভার্ডের কাছের ভবনে এবং তেল শোধনাগারে আঘাত হেনেছে। ইউক্রেনীয় সামরিক কর্মকর্তাদের মতে, এই তেল শোধনাগারটির তিনটি প্রধান ইউনিট ক্ষতিগ্রস্ত হয়েছে।

কিয়েভের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এই কেন্দ্রটি থেকে মস্কো অঞ্চলের জ্বালানির তিন ভাগের এক ভাগের বেশি সরবরাহ করা হয়। এর কিছু পেট্রোল, ডিজেল ও এভিয়েশন ফুয়েল সরাসরি রুশ সামরিক বাহিনীতে যায়।

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, এ ধরনের স্থাপনায় হামলা চালানো হলে "শত্রুপক্ষের যুদ্ধ চালিয়ে যাওয়া এবং সামরিক ইউনিটগুলোতে রসদ সরবরাহের ক্ষমতা সরাসরি বাধাগ্রস্ত হয়।"

সোবিয়ানিন জানান, রোববার রাশিয়ার সংসদ নির্বাচনের শেষ দিনে এই বড় ধরনের হামলা চালিয়ে "নির্বাচন বানচাল করার চেষ্টা" করা হয়েছে। ক্রেমলিনের কড়া নিয়ন্ত্রণে অনুষ্ঠিত এই নির্বাচনকে সমালোচকরা অন্যায্য ও অস্বচ্ছ হিসেবে আখ্যা দিয়েছেন।

রাশিয়ার সরকারি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের ভেতরে রাশিয়া-নিয়ন্ত্রিত খেরসন অঞ্চলে রোববার একটি বাসে ড্রোন হামলায় নিহত দুজনের মধ্যে একজন নির্বাচনী কর্মকর্তা রয়েছেন। রাশিয়ার নির্বাচন কমিশনের প্রধানের বরাত দিয়ে

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536