বৌয়ের মানা উপেক্ষা করে গাল এগিয়ে সাংবাদিকের চুমু নিলেন মেসি

শনিবার,

০৪ জুলাই ২০২৬,

২০ আষাঢ় ১৪৩৩

শনিবার,

০৪ জুলাই ২০২৬,

২০ আষাঢ় ১৪৩৩

Radio Today News

বৌয়ের মানা উপেক্ষা করে গাল এগিয়ে সাংবাদিকের চুমু নিলেন মেসি 

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:১৩, ৪ জুলাই ২০২৬

আপডেট: ১৯:৫৩, ৪ জুলাই ২০২৬

Google News
বৌয়ের মানা উপেক্ষা করে গাল এগিয়ে সাংবাদিকের চুমু নিলেন মেসি 

ক্রীড়া ক্ষেত্রে ‘মিক্স জোন’ কথাটা বেশ পরিচিত। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের আগে, সাংবাদিকরা কনফারেন্স রুম কিংবা ড্রেসিংরুমের বাইরে অপেক্ষা করেন। সেখানে ফুরফুরে মেজাজে থাকা খেলোয়াড়রা আসেন। একটু ভাব, সৌজন্য আদান-প্রদান করেন। হাঁসি-ঠাট্টায় মজেন। দাঁড়িয়ে টুকটাক দু-চারটা প্রশ্নের উত্তর দেন। 

কেপ ভার্দের বিপক্ষে নকআউট পর্বে অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে ৩-২ গোলে জিতেছে আর্জেন্টিনা। জয়ের পর ‘মিক্স জোনে’ আসেন মেসি। সেখানে ঘটে গেছে অবাক করা এক ঘটনা। মেসি এসেই এক নারী সাংবাদিককের সামনে তার গাল এগিয়ে দেন। কোন সংকোচ ছাড়া স্বাভাবিকভাবে মেসির গালে একটা চুমু এঁকে দেন ওই নারী সাংবাদিক।

তার নাম সোফি মার্টিনেজ। কাজ করেন আর্জেন্টাইন সংবাদ মাধ্যম ‘তেলেফে’তে। সোফিকে বিশেষ অভিবাদন জানিয়ে মেসি নিজেই বললেন, ‘এবং অনেকে বলেন, আমি নাকি তোমার সঙ্গে ঠিকমত সৌজন্যও আদায় করি না। আমি তোমার দিকে তাকিয়ে থাকলেও তাতে নাকি আন্তরিকতা থাকে না। আমি নাকি কেবল তোমার দিতে তাকাতে হয় বলে তাকাই, কথা বলার জন্য বলি!’ 

মেসির অভিবাদনে ধন্যবাদ জানিয়ে সোফি প্রসঙ্গ বদলান এবং খেলা নিয়ে প্রশ্নের অনুমতি চান, ‘চলুন,  আমরা যে বিষয়টা বেশি উপভোগ করি, যেটা আমাদের কাজ, তা নিয়ে কথা বলি।’ এরপর মেসিকে তেলেফে’র সাংবাদিক প্রশ্ন করেন, কেপ ভার্দের বিপক্ষে খুবই কঠিন একটা ম্যাচ গেলো। জয়ের পর মেসির কেমন অনুভব হচ্ছে। 

এখন স্বাভাবিক প্রশ্ন,মেসি কেন নারী সাংবাদিক বিশেষ করে সোফির সঙ্গে এমনটা করলেন। উত্তর ভক্তরাই দিয়েছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি গুঞ্জন রটেছে যে, সোফি মার্টিনেজকে অলিখিতভাবে ফুটবলারদের কাছাকাছি যেতে মানা করা হয়েছে। তিনি নাকি ফুটবলারদের বেশি কাছাকাছি চলে যান। যেটা অনেক সময় দলের মধ্যে ঝামেলা তৈরি করে। 

সংবাদ মাধ্যম জি গ্লোবো আরো দাবি করেছে, আর্জেন্টিনা জাতীয় দলের অনেক খেলোয়াড়ের স্ত্রী ও প্রেমিকা সোফি মার্টিনেজকে নিয়ে ছড়ানো গুঞ্জনে বিশ্বাস করেন। যে কারণে তারাও স্বামী কিংবা প্রেমিককে কড়া নির্দেশ দিয়ে রেখেছে, যেন সোফির কাছাকাছি না যায় কিংবা তাকে সাক্ষাৎকার না দেয়। সোফির গালে চুমু দিয়ে মেসি ওই গুঞ্জনের মুখে ছাই লেপে দিলেন।  

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের