ইসরায়েলের জন্য ‘করুণ পরিণতি’ অপেক্ষা করছে, হুঁশিয়ারি ইরানের সর্বোচ্চ নেতার

বৃহস্পতিবার,

১১ জুন ২০২৬,

২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

বৃহস্পতিবার,

১১ জুন ২০২৬,

২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

Radio Today News

ইসরায়েলের জন্য ‘করুণ পরিণতি’ অপেক্ষা করছে, হুঁশিয়ারি ইরানের সর্বোচ্চ নেতার

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:০৯, ১৩ জুন ২০২৫

আপডেট: ১১:১০, ১৩ জুন ২০২৫

Google News
ইসরায়েলের জন্য ‘করুণ পরিণতি’ অপেক্ষা করছে, হুঁশিয়ারি ইরানের সর্বোচ্চ নেতার

ইসরায়েলের হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। আজ শুক্রবার (১৩ জুন) ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

আইআরএনএ প্রকাশিত এক বিবৃতিতে আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, ‘ইরানের মহান জাতি।’ তিনি বলেন, আজ ভোরে ইহুদিবাদী সরকার আমাদের প্রিয় দেশে একটি অপরাধ সংঘটিত করেছে এবং আবাসিক এলাকায় হামলা চালিয়ে তাদের রক্তাক্ত ও নোংরা হাত বিস্তার করেছে। এর মাধ্যমে তারা তাদের খারাপ স্বভাব আরও স্পষ্ট করেছে। এই অপরাধের জন্য শাসনব্যবস্থাকে কঠিন শাস্তির প্রত্যাশা করতে হবে।

তিনি আরও বলেন, ইসলামিক প্রজাতন্ত্রের সশস্ত্র বাহিনীর শক্তিশালী হাত তাদের ছেড়ে দেবে না।

খামেনি বলেন, এ হামলায় আমাদের কয়েকজন কমান্ডার ও বিজ্ঞানী শহীদ হয়েছেন। তাদের উত্তরসূরি ও সহকর্মীরা ‘ইনশাআল্লাহ’ সঙ্গে সঙ্গে দায়িত্ব পালন শুরু করবেন।

ইরানের সর্বোচ্চ নেতা আরও বলেন, ‘এই অপরাধের মাধ্যমে ইহুদিবাদী সরকার নিজেদের জন্য একটি তীব্র বেদনাদায়ক পরিণতির পথ তৈরি করেছে এবং তারা অবশ্যই তা ভোগ করবে।’

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের