আবার মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা ও স্পেন, কবে-কখন

বুধবার,

২২ জুলাই ২০২৬,

৭ শ্রাবণ ১৪৩৩

বুধবার,

২২ জুলাই ২০২৬,

৭ শ্রাবণ ১৪৩৩

Radio Today News

আবার মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা ও স্পেন, কবে-কখন

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:৩০, ২২ জুলাই ২০২৬

Google News
আবার মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা ও স্পেন, কবে-কখন

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের ক্ষত এখনো শুকায়নি। তবে আর্জেন্টিনাকে ‘প্রতিশোধের’ জন্য খুব বেশি অপেক্ষা করতে নাও হতে পারে।

সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে এ বছরের শেষ দিকে আবার মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা ও স্পেন। এবার মঞ্চ ফিনালিসিমা।

স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কার প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা (কনমেবল) ও ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (উয়েফা) আবারো আর্জেন্টিনা-স্পেন ম্যাচ আয়োজনের সম্ভাবনা নিয়ে আলোচনা করছে। ২০২৪ সালের কোপা আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ২০২৪ ইউরো চ্যাম্পিয়ন স্পেনের মধ্যকার এই ম্যাচটি দীর্ঘদিন ধরেই অনিশ্চয়তায় ছিল।

আগের সূচি অনুযায়ী, ম্যাচটি গত ২৭ মার্চ কাতারের লুসাইলে হওয়ার কথা ছিল। কিন্তু মধ্যপ্রাচ্যে যুদ্ধ ও নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে কাতারে তা আয়োজন সম্ভব হয়নি। 

কাতারে খেলা না হলে কোথায় হবে, তা নিয়ে পরবর্তীতে একমত হতে পারেনি ফিনালিসিমা সংশ্লিষ্ট পক্ষগুলো। স্পেনের পক্ষ থেকে মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যু বিবেচনায় ছিল, আর্জেন্টিনা ভেন্যু হিসেবে চেয়েছিল বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়াম।

কিন্তু শেষ পর্যন্ত সবাই ঐক্যমতে পৌঁছাতে পারেনি। 

তবে এখন নতুন করে বছরের শেষ দিকে ফিনালিসিমা আয়োজনের সম্ভাবনা জোরালো হয়েছে। এতে বিশ্বকাপ ফাইনালের পর দুই দলের আরেকটি লড়াই দেখার সুযোগ পেতে পারেন ফুটবলপ্রেমীরা।

এখনো ম্যাচের তারিখ, ভেন্যু কিংবা আনুষ্ঠানিক সূচি ঘোষণা করা হয়নি। কনমেবল, উয়েফা এবং সংশ্লিষ্ট ফুটবল ফেডারেশনগুলোর চূড়ান্ত সিদ্ধান্তের পরই সবকিছু নিশ্চিত হবে।

তবে মার্কার প্রতিবেদনে বলা হয়েছে, এ বছরের ৯ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত ফিফা আন্তর্জাতিক উইন্ডো। এই সময়ের মধ্যেই ম্যাচটি হতে পারে।

নিউ জার্সিতে গত রবিবার ফাইনালের অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের গোলে আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয় স্পেন। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের