সোমবার,

২৮ সেপ্টেম্বর ২০২৬,

১৩ আশ্বিন ১৪৩৩

সোমবার,

২৮ সেপ্টেম্বর ২০২৬,

১৩ আশ্বিন ১৪৩৩

Radio Today News

পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করুন: ডিএমপি কমিশনার

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০১:৩৩, ২৫ জানুয়ারি ২০২৩

Google News
পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করুন: ডিএমপি কমিশনার

সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করতে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। নাগরিকদের উদ্দেশে তিনি বলেছেন, আপনারা তথ্য দিয়ে আমাদের সহায়তা করলে আপনার এলাকায় শান্তি বিরাজ করবে। সাধারণ জনগণ সহযোগিতার হাত না বাড়ালে পুলিশের পক্ষে সব ধরনের তথ্য পাওয়া সম্ভব নয়।

মঙ্গলবার ওয়ারী বিভাগের আয়োজনে ধলপুর কমিউনিটি সেন্টারে শীতার্ত অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে তিনি আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মীর রেজাউল আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) ড. খ. মহিদ উদ্দিন, অতিরিক্ত পুলিশ কশিনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান।

ডিএমপি কমিশনার বলেন, ‘পুলিশ সবসময় আইন-শৃঙ্খলা রক্ষার কাজ করে। পাশাপাশি প্রধানমন্ত্রীর নির্দেশে মানবিক কাজও করে থাকে। করোনা মহামারীর সময়ে যখন নিম্নবিত্ত, মধ্যবিত্ত, দুস্থ, অসহায় মানুষের কোনো কাজ ছিল না তখন পুলিশ তাদের বেতনের টাকা বাঁচিয়ে দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্য বিতরণ করে।’

এ সময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মীর রেজাউল আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) ড. খ. মহিদ উদ্দিন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমানসহ ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রেডিওটুডে/এমএমএইচ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536