সোমবার,

২৮ সেপ্টেম্বর ২০২৬,

১৩ আশ্বিন ১৪৩৩

সোমবার,

২৮ সেপ্টেম্বর ২০২৬,

১৩ আশ্বিন ১৪৩৩

Radio Today News

প্রাথমিকের বঞ্চিতরা ১ অক্টোবরের মধ্যে নিয়োগপত্র পাবেন: শিক্ষামন্ত্রী

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:১১, ২৮ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১৪:১৭, ২৮ সেপ্টেম্বর ২০২৬

Google News
প্রাথমিকের বঞ্চিতরা ১ অক্টোবরের মধ্যে নিয়োগপত্র পাবেন: শিক্ষামন্ত্রী

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫-এ নিয়োগপত্র না পাওয়া ৮১৭ জন প্রার্থীকে আগামী ১ অক্টোবরের মধ্যে নিয়োগ দেওয়ার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় তিনি এ কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, ‘এখন পর্যন্ত প্রাথমিকের নিয়োগবঞ্চিত ৮১৭ জন বাকি আছেন। তারা আগামী ১ অক্টোবরের মধ্যে নিয়োগ পাবেন। যারা পাবেন না, তাদের নিয়েও আমরা কাজ করব।’

তিনি আরও বলেন, আমরা মন্ত্রণালয়ে দায়িত্ব পাওয়ার পরে এই বিষয়টিকে গুরুত্ব দিয়েছি এবং যথাযথভাবে নিয়োগ প্রক্রিয়া মেইনটেইন করার জন্য আমরা কাজ শুরু করেছিলাম। এ যাবৎ আমাদের কাছে ১৩ হাজার ৮৫৪ জনের ফাইনাল অ্যাপ্লিকেশন এসেছে।

এরমধ্যে ডিপিও লেটার ইস্যু করার সময় দেখা গিয়েছে, তাদের ভেরিফিকেশন এবং অনেকেই ঠিকানা পাল্টিয়েছেন, পরবর্তীতে সেই ঠিকানায় আর যোগাযোগ করেননি।

তিনি জানান, নিয়োগবঞ্চিত প্রার্থীদের ভেরিফিকেশন ও ঠিকানা যাচাইয়ের কাজ পর্যায়ক্রমে চলছে। যেসব প্রার্থীর যাচাই এখনো শেষ হয়নি, তাদের বিষয়গুলো পর্যবেক্ষণে রেখে পর্যালোচনা করা হচ্ছে। এ প্রক্রিয়া ১ অক্টোবর পর্যন্ত চলবে।

মন্ত্রী বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫-এর চূড়ান্ত প্রক্রিয়ায় প্রয়োজনীয় যাচাই-বাছাই ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করে নিয়োগপত্র দেওয়ার কাজ চলছে।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫-এর চূড়ান্ত ফলে ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছিল।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536