সোমবার,

২৮ সেপ্টেম্বর ২০২৬,

১৩ আশ্বিন ১৪৩৩

সোমবার,

২৮ সেপ্টেম্বর ২০২৬,

১৩ আশ্বিন ১৪৩৩

Radio Today News

চাঁদাবাজি, দখলদারি ঘটনা প্রমাণ করে স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ: নাহিদ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:০৯, ২৮ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১৪:০৯, ২৮ সেপ্টেম্বর ২০২৬

Google News
চাঁদাবাজি, দখলদারি ঘটনা প্রমাণ করে স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ: নাহিদ

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, রাড্ডায় মা ও শিশু সেন্টার ভাঙচুর, কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরসহ সারাদেশে চাঁদাবাজি, দখলদারি ঘটনা প্রমাণ করে স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছেন। বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে এসব সমস্যা সমাধান সম্ভব নয় বলেও দাবি করেন তিনি।

সোমবার বাংলামোটরে দলীয় কার্যালয়ে প্রহসনমূলক সংবিধান সংশোধনী কমিটি, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক জাতিসংঘ সফর, বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতি, স্থানীয় সরকার নির্বাচন বিষয়ক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

নাহিদ বলেন, ‘ক্ষতিগ্রস্তদের এখন ভিকটিম ব্লেমিং করা হচ্ছে।’ স্বরাষ্ট্রমন্ত্রী অসংলগ্ন কথাবার্তা বলছেন দাবি করে নাহিদ বলেন, ‘সংবিধানের মৌলিক সংশোধন নিয়ে গণভোটের কথা বলে স্বরাষ্ট্রমন্ত্রী নাটক এবং কালক্ষেপণ করার চেষ্টা করছেন।’ এসময় দ্রুত সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বানের দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, ‘জাতিসংঘে প্রধানমন্ত্রীর বক্তব্যে জনগণের আশা আকাঙ্ক্ষা এবং জুলাই চেতনা প্রতিফলিত হয়নি। জ্বালানি ও অর্থনৈতিক সংকট, ভারতের ষড়যন্ত্র, গণহত্যাকারীদের বিচারও তারেক রহমানের বক্তব্যে উঠে আসেনি। বরং তুলে আনা হয়েছে দলীয় এজেন্ডা।’ সরকারের প্রত্যেকটি কথা কিছুদিনের মধ্যেই মিথ্যা প্রমাণিত হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নাহিদ বলেন, ‘যথাসময়ে এবং দ্রুত সময়ে স্থানীয় সরকার নির্বাচন করতে হবে।। স্থানীয় নির্বাচনে যদি ন্যূনতমভাবে প্রতীয়মান হয়, ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে, তাহলে এনসিপি বসে থাকবে না।’

এসময় ফ্যাসিবাদ আমলের মত ভেরিফিকেশন ও ভাইবার নামে দলীয়করণ তারেক রহমানের আমলে ভাইবার নাম্বার বৃদ্ধির মাধ্যমে করা হচ্ছে বলে মন্তব্য করেন নাহিদ। জানান, যে আড়াই হাজার চাকরি প্রত্যাশীদের কোনো কারণ ছাড়াই বঞ্চিত করা হয়েছে, তাদের জন্য এনসিপির দরজা সবসময় খোলা আছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536