বৃহস্পতিবার,

০১ অক্টোবর ২০২৬,

১৬ আশ্বিন ১৪৩৩

বৃহস্পতিবার,

০১ অক্টোবর ২০২৬,

১৬ আশ্বিন ১৪৩৩

Radio Today News

শ্বাশুড়িকে হত্যার দায়ে জামাতার ৪০ বছরের স্বশ্রম কারাদন্ড

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৩:৪৯, ১৪ অক্টোবর ২০২১

Google News
শ্বাশুড়িকে হত্যার দায়ে জামাতার ৪০ বছরের স্বশ্রম কারাদন্ড

প্রতীকী ছবি

টেকনাফে শ্বাশুড়ি দা দিয়ে কুপিয়ে হত্যা এবং দায়ের কোপে শ্যালিকার হাত বিচ্ছিন্ন করার ৮ বছরে শামসুল আলম নামের একজনকে ৪০ বছরের কারাদন্ড দিয়েছে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত।

বুধবার দুপুরে শামসুল আলমের উপস্থিতিতেই শ্বাশুড়িকে হত্যার দায়ে ৩০ বছর এবং শ্যালিকার হাত বিচ্ছিন্ন করার অপরাধে ১০ বছরের স্বশ্রম কারাদন্ড দেন কক্সবাজার জেলা ও দায়রা জজ  মোহাম্মদ ইসমাঈল।  

২০১৩ সালের ১১ ডিসেম্বর দিন দুপুরে সীমানা বিরোধের জেরে টেকনাফ সদর ইউনিয়নের খোন্দকার পাড়ায় ওই ঘটনা ঘটে। সাজাপ্রাপ্ত শামসুল একই গ্রামের মৃত জহির আহম্মদ মিস্ত্রীর ছেলে।

নিহতের স্বামী ও মামলার বাদী আবদুল গফুর বলেন, শামসুল আলম আমার মেয়ের স্বামী ও আমার প্রতিবেশী। তাদের সাথে আমাদের সীমানা বিরোধ ছিল। সেই বিরোধের জেরেই প্রকাশ্যে দিবালোকে আমার স্ত্রীকে কুপিয়ে হত্যা এবং আমার ছোট মেয়ের হাত বিচ্ছিন্ন করে শামসুল। এ নিয়ে আমি মামলা করি। বুধবার তার রায় হয়েছে।

কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের সরকারী কৌশুলী (পিপি) ফরিদুল আলম বলেন, হত্যা ও হত্যা চেষ্টার আইনের ৩টি ধারায় শামসুল আলম পৃথকভাবে ৪০ বছরের কারাদন্ড দিয়েছে আদালত। হাত বিচ্ছিন্ন করার দায়ে ৩২৬/৩০৭ ধারায় ১০ বছর এবং হত্যার দায়ে ৩০২ ধারায় ৩ বছরের কারাদন্ড দেয়া হয়েছে। তাকে মোট ৪০ বছর কারাভোগ করতে হবে। 

রেডিওটুডে নিউজ/ইকে

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536