শনিবার,

১৯ সেপ্টেম্বর ২০২৬,

৪ আশ্বিন ১৪৩৩

শনিবার,

১৯ সেপ্টেম্বর ২০২৬,

৪ আশ্বিন ১৪৩৩

Radio Today News

কলকাতায় বাংলাদেশের জাতীয় পতাকায় আগুন, তীব্র নিন্দা ঢাকার

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২১:৩৩, ২৯ নভেম্বর ২০২৪

আপডেট: ২১:৩৬, ২৯ নভেম্বর ২০২৪

Google News
কলকাতায় বাংলাদেশের জাতীয় পতাকায় আগুন, তীব্র নিন্দা ঢাকার

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের বাইরে বঙ্গীয়ও হিন্দু জাগরণ নামে একটি সংগঠনের সহিংস বিক্ষোভের কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ ও নিন্দা জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের বাইরে বৃহস্পতিবার বিকেলে বঙ্গীয়ও হিন্দু জাগরণের সমর্থকরা বিক্ষোভ করেছেন। এই ঘটনায় বাংলাদেশ সরকার গভীর উদ্বেগ প্রকাশ করছে। সেসময় বিক্ষোভকারীদের একটি অংশ সহিংস হয়ে ওঠে। তারা পুলিশ ব্যারিকেড ভেঙে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সীমানায় পৌঁছায়। এ সময় তারা বাংলাদেশের জাতীয় পতাকায় আগুন দেয় এবং বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার কুশপুতুল দাহ করে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে মনে হলেও ডেপুটি হাইকমিশনের সব সদস্যের মধ্যে নিরাপত্তাহীনতা বিরাজ করছে।

এতে উল্লেখ করা হয়, বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা এবং প্রধান উপদেষ্টার কুশপুতুল পোড়ানোর জঘন্য কাজটির তীব্র নিন্দা জানাচ্ছে বাংলাদেশ। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে বাংলাদেশ সরকার।

বিবৃতিতে আরও বলা হয়েছে, যেকোনো ধরনের সহিংস কার্যকলাপের নিন্দা করে বাংলাদেশ। কলকাতায় অবস্থিত বাংলাদেশের ডেপুটি হাইকমিশন এবং ভারতে বাংলাদেশের অন্যান্য কূটনৈতিক মিশনের পাশাপাশি এর কূটনীতিক এবং অ-কূটনৈতিক সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে ভারত সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে বাংলাদেশ।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536