রোববার,

২৫ অক্টোবর ২০২৬,

১০ কার্তিক ১৪৩৩

রোববার,

২৫ অক্টোবর ২০২৬,

১০ কার্তিক ১৪৩৩

Radio Today News

চিফ প্রসিকিউটর

আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের তদন্ত শুরুর প্রক্রিয়া চলছে

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:২৭, ৫ অক্টোবর ২০২৫

আপডেট: ১৪:৩০, ৫ অক্টোবর ২০২৫

Google News
আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের তদন্ত শুরুর প্রক্রিয়া চলছে

রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের তদন্ত শুরুর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। 

রবিবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।
 
তাজুল ইসলাম বলেন, আওয়ামী লীগের বিচার চেয়ে এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজসহ বেশ কয়েকজন অভিযোগ দিয়েছেন ট্রাইব্যুনালে। আমরা সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করছি।

সুতরাং বলা যেতে পারে, এই মুহূর্তে দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে অপরাধী সংগঠন হিসেবে বিচারের মুখোমুখি করার জন্য প্রাথমিক তদন্ত শুরু করতে যাচ্ছি। সেটা পুরোদমে শুরু হলে আমরা বলতে পারব, বিষয়টি কতদূর পর্যন্ত যেতে পারে। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের