হান্নান মাসুদের এমপি পদ বাতিল চেয়ে হাইকোর্টের রিট

বুধবার,

১৯ আগস্ট ২০২৬,

৪ ভাদ্র ১৪৩৩

বুধবার,

১৯ আগস্ট ২০২৬,

৪ ভাদ্র ১৪৩৩

Radio Today News

হান্নান মাসুদের এমপি পদ বাতিল চেয়ে হাইকোর্টের রিট

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১২:১১, ১৯ আগস্ট ২০২৬

Google News
হান্নান মাসুদের এমপি পদ বাতিল চেয়ে হাইকোর্টের রিট

নোয়াখালী-৬ আসনের জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমর্থিত আবদুল হান্নান মাসউদের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। বুধবার হাতিয়া উপজেলার বাসিন্দা নাজমুল হোসেন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন। হলফনামায় তথ্য গোপন করার অভিযোগ আনা হয়েছে রিটে।  

বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে রিটটি শুনানি হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন রিটকারীর আইনজীবী।

রিটে হান্নান মাসউদের সংসদ সদস্য পদ শূন্য ঘোষণা করাসহ প্রয়োজনীয় পদক্ষেপ ও তাৎক্ষণিক উদ্যোগ নেওয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নির্দেশনা চাওয়া হয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের