বন্ধুত্বপূর্ণ আমন্ত্রণে সাধুবাদ, স্বার্থ থাকলে এগোবে না বাংলাদেশ

বুধবার,

১৯ আগস্ট ২০২৬,

৪ ভাদ্র ১৪৩৩

বুধবার,

১৯ আগস্ট ২০২৬,

৪ ভাদ্র ১৪৩৩

Radio Today News

বন্ধুত্বপূর্ণ আমন্ত্রণে সাধুবাদ, স্বার্থ থাকলে এগোবে না বাংলাদেশ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:১২, ১৯ আগস্ট ২০২৬

Google News
বন্ধুত্বপূর্ণ আমন্ত্রণে সাধুবাদ, স্বার্থ থাকলে এগোবে না বাংলাদেশ

স্বার্থ ছাড়া ভারত বন্ধুত্বপূর্ণ আমন্ত্রণ জানালে সরকার তাকে সাধুবাদ জানাবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেন, তবে স্বার্থ থাকলে বাংলাদেশ এগোবে না। বাংলাদেশ স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করে। 

বুধবার (১৯ আগস্ট) সকালে রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি। 

এদিন স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের নেতাকর্মীদের নিয়ে সেখানে শ্রদ্ধা জানান রিজভী।

বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সরকারের নেওয়া বিভিন্ন কল্যাণমুখী কাজ জনগণের কাছে তুলে ধরতে স্বেচ্ছাসেবক দল মাঠে থাকবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

যে কোনো ষড়যন্ত্র ও প্রতিবন্ধকতা বিএনপির নেতাকর্মীরা শক্ত হাতে মোকাবিলা করবে বলেও জানান বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের