ভারতে হোটেলে আগুনে নিহত বাংলাদেশিদের পরিচয় প্রকাশ

বুধবার,

১৯ আগস্ট ২০২৬,

৪ ভাদ্র ১৪৩৩

বুধবার,

১৯ আগস্ট ২০২৬,

৪ ভাদ্র ১৪৩৩

Radio Today News

ভারতে হোটেলে আগুনে নিহত বাংলাদেশিদের পরিচয় প্রকাশ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:১৬, ১৯ আগস্ট ২০২৬

Google News
ভারতে হোটেলে আগুনে নিহত বাংলাদেশিদের পরিচয় প্রকাশ

ভারতের কলকাতায় পাঁচতলা একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের পরিচয় প্রকাশ করা হয়েছে। এ ঘটনায় অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে দুই শিশু ও এক নারী রয়েছেন। আহত হয়েছেন আরও ছয়জন।

মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে কলকাতার মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে আগুন লাগে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুনের চেয়ে ধোঁয়ায় পরিস্থিতি বেশি ভয়াবহ হয়ে ওঠে।

এ ঘটনায় নিহতদের মধ্যে কুষ্টিয়ার একই পরিবারের চারজন রয়েছেন। তারা হলেন কুষ্টিয়া সদর উপজেলার আরুয়াপাড়ার দেবাশিস দত্ত (৩৭), তার স্ত্রী আফসানা শিম্মিন (২৫), তাদের দুই বছর বয়সী শিশুসন্তান শর্ণশিষ দত্ত এবং পরিবারের সদস্য মো. আকরাম আলী (৬৪)। আকরাম আলীর বাড়ি কুষ্টিয়ার থানাপাড়ায়।

এ ছাড়া নিহতদের মধ্যে ঢাকার সাভারের বেগুনবাড়ি এলাকার দুই বছর বয়সী শিশু আহমেদ বাবু রয়েছেন।

নিহত আরেকজন ভারতের ঝাড়খণ্ডের গিরিডি জেলার ১৯ বছর বয়সী তরুণ সন্দীপ পাসওয়ান।

হাসপাতাল সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডে উদ্ধার হওয়া আরও তিনজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তাদের পরিচয় শনাক্ত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এদিকে আহত ছয়জনকে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। আগুন লাগার কারণ ও হতাহতের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের