মালয়েশিয়ায় পুলিশের অভিযানে ৪৬০ বাংলাদেশি আটক

বৃহস্পতিবার,

১৩ আগস্ট ২০২৬,

২৯ শ্রাবণ ১৪৩৩

বৃহস্পতিবার,

১৩ আগস্ট ২০২৬,

২৯ শ্রাবণ ১৪৩৩

Radio Today News

মালয়েশিয়ায় পুলিশের অভিযানে ৪৬০ বাংলাদেশি আটক

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১০:২১, ১৩ আগস্ট ২০২৬

Google News
মালয়েশিয়ায় পুলিশের অভিযানে ৪৬০ বাংলাদেশি আটক

মালয়েশিয়ায় দুই দিনের দেশব্যাপী বিশেষ অভিযানে ৪৬০ বাংলাদেশিসহ ১ হাজার ৪৩ জন অনিবন্ধিত বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। আবাসিক এলাকা ও বিদেশিদের আনাগোনার স্থানগুলোতে পরিচালিত অভিযানে বিভিন্ন অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে তাদের আটক করা হয়।

মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান জানান, আটক ব্যক্তিদের মধ্যে ৮৮০ জন পুরুষ ও ১৬৩ জন নারী। তাদের বয়স ১৭ থেকে ৫৯ বছরের মধ্যে।

তিনি বলেন, আটক বিদেশিদের মধ্যে সবচেয়ে বেশি বাংলাদেশি। মোট ৪৬০ বাংলাদেশির মধ্যে ৩৬৯ জন পুরুষ এবং ৯১ জন নারী।

এ ছাড়া আটক হয়েছেন ৩২৮ জন ইন্দোনেশীয়, ১৮৬ জন মিয়ানমারের নাগরিক, ৫৫ জন ভারতীয় পুরুষ, ২২ জন নেপালি পুরুষ এবং বিভিন্ন দেশের আরো ১৪৩ জন নাগরিক।

মঙ্গলবার রাতে সুংগাই চুয়া এলাকার একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে অভিযান শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান জাকারিয়া শাবান।

তিনি জানান, জনসাধারণের অভিযোগ, অভিবাসন বিভাগের কাছে পাওয়া তথ্য এবং গোয়েন্দা তৎপরতার ভিত্তিতে গত ১০ আগস্ট এই বিশেষ অভিযান শুরু করা হয়। অভিযানে মোট ৩ হাজার ৩০৭ জনকে জিজ্ঞাসাবাদ ও যাচাই করা হয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের