চীনের পাহাড়, মহাসড়ক ও সংস্কৃতির গল্প নিয়ে পর্দায় আসছে ‘ব্লসম রোড’

বুধবার,

১২ আগস্ট ২০২৬,

২৭ শ্রাবণ ১৪৩৩

বুধবার,

১২ আগস্ট ২০২৬,

২৭ শ্রাবণ ১৪৩৩

Radio Today News

চীনের পাহাড়, মহাসড়ক ও সংস্কৃতির গল্প নিয়ে পর্দায় আসছে ‘ব্লসম রোড’

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:৫৪, ১১ আগস্ট ২০২৬

Google News
চীনের পাহাড়, মহাসড়ক ও সংস্কৃতির গল্প নিয়ে পর্দায় আসছে ‘ব্লসম রোড’

উত্তর-পশ্চিম চীনের উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল সিনচিয়াংয়ের প্রাকৃতিক সৌন্দর্য ও পর্যটন সম্ভাবনা তুলে ধরতে নতুন একটি ভ্রমণভিত্তিক টিভি অনুষ্ঠান চালু করেছে চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)।   

শনিবার সিনচিয়াং অঞ্চলের ক্বাপকাল শিবে স্বায়ত্তশাসিত কাউন্টিতে অনুষ্ঠানটির উদ্বোধন করা হয়। সিনচিয়াংয়ের সাংস্কৃতিক ও পর্যটন শিল্পের উন্নয়ন আরও বাড়ানোই এই আয়োজনের মূল লক্ষ্য। 

অনুষ্ঠানটির নাম ‘ব্লসম রোড: আ জার্নি অব দ্য মোস্ট বিউটিফুল উইশেস’। এটি সিএমজি এবং সিনচিয়াংয়ের সংস্কৃতি ও পর্যটন বিভাগের যৌথ উদ্যোগে তৈরি করা হয়েছে ।

অনুষ্ঠানটিতে সিনচিয়াংয়ের চারটি গুরুত্বপূর্ণ পর্যটন রুটকে তুলে ধরা হবে। এর মধ্যে রয়েছে কারাকোরাম হাইওয়ে এবং ইনিং-চাওসু হাইওয়ে।  

থিয়ানশান পর্বতমালা পেরিয়ে এসব পথে ভ্রমণের সময়কার প্রাকৃতিক দৃশ্য, স্থানীয় সংস্কৃতি ও পর্যটন আকর্ষণ দর্শকদের সামনে তুলে ধরা হবে। 

১২ পর্বের এই অনুষ্ঠানের প্রতিটি পর্বের দৈর্ঘ্য হবে ৬০ মিনিট। আগামী ১৪ আগস্ট থেকে প্রতি শুক্রবার রাত ৯টায় সিসিটিভি-৩ চ্যানেলে অনুষ্ঠানটি প্রচারিত হবে।

সিএমজির পরিচালক সুয়ে থাও বলেন, অনুষ্ঠানটির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো দর্শকদের  এমনভাবে ভ্রমণের অভিজ্ঞতা দেওয়া, যেন তারা নিজেরাই পথের সঙ্গে এগিয়ে যাচ্ছেন।

তিনি বলেন, অনুষ্ঠানে চারটি ভ্রমণ রুট রাখা হয়েছে এবং প্রতিটি রুটেই রয়েছে আলাদা ধরনের প্রাকৃতিক সৌন্দর্য। এর মাধ্যমে সিনচিয়াংয়ের সাংস্কৃতিক ও পর্যটন শিল্পের উন্নয়ন আরও এগিয়ে নেওয়া এবং সিএমজির নতুন একটি জনপ্রিয় অনুষ্ঠান ব্র্যান্ড তৈরি করাই তাদের লক্ষ্য। সূত্র: সিএমজি
 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের