ডিজিটাল প্রযুক্তির ছোঁয়ায় দ্রুত বদলে যাচ্ছে চীনের সেবাখাত

মঙ্গলবার,

১১ আগস্ট ২০২৬,

২৭ শ্রাবণ ১৪৩৩

মঙ্গলবার,

১১ আগস্ট ২০২৬,

২৭ শ্রাবণ ১৪৩৩

Radio Today News

ডিজিটাল প্রযুক্তির ছোঁয়ায় দ্রুত বদলে যাচ্ছে চীনের সেবাখাত

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২০:০২, ১১ আগস্ট ২০২৬

Google News
ডিজিটাল প্রযুক্তির ছোঁয়ায় দ্রুত বদলে যাচ্ছে চীনের সেবাখাত

ডিজিটাল প্রযুক্তির বিপ্লবে চীনের সেবা গ্রহণের ধরন দিন দিন আরও স্মার্ট ও গতিশীল হয়ে উঠছে। ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর), অগমেন্টেড রিয়েলিটি (এআর) এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের কল্যাণে গ্রাহকদের কেনাকাটা ও ভ্রমণ অভিজ্ঞতা এখন আগের চেয়ে অনেক সহজ হয়েছে।

দেশটির জাতীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথমার্ধে চীনে খুচরা সেবার বিক্রি গত বছরের তুলনায় ৫ দশমিক ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা পণ্য বিক্রির হারের চেয়ে ৪ দশমিক ২ শতাংশ বেশি। বিশেষ করে পর্যটন, সংস্কৃতি, খেলাধুলা এবং বিনোদন সেবা খাতে দুই অঙ্কের প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে।

সেবাখাতের এই সম্ভাবনাকে কাজে লাগাতে চীন সরকার নানা উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে বাণিজ্য মন্ত্রণালয়সহ আটটি বিভাগ 'এআই প্লাস কনজাম্পশন' বা ভোক্তাখাতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়াতে ১৭টি সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করেছে।

এ ছাড়া, স্থানীয় অনলাইন প্ল্যাটফর্মগুলোর উপাত্ত বিশ্লেষণ করে দেখা গেছে, ৫০ বছরের বেশি বয়সীদের অনলাইন সেবা গ্রহণের হার দ্রুত বাড়ছে, যা আগে উপেক্ষিত থাকলেও এখন নতুন বাজারের সৃষ্টি করেছে।
 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের