সাভারে বাড়ি ঘিরে রেখেছে পুলিশ, ৫ বোমাসদৃশ বস্তু উদ্ধার

বুধবার,

১২ আগস্ট ২০২৬,

২৭ শ্রাবণ ১৪৩৩

বুধবার,

১২ আগস্ট ২০২৬,

২৭ শ্রাবণ ১৪৩৩

Radio Today News

সাভারে বাড়ি ঘিরে রেখেছে পুলিশ, ৫ বোমাসদৃশ বস্তু উদ্ধার

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:৫১, ১১ আগস্ট ২০২৬

Google News
সাভারে বাড়ি ঘিরে রেখেছে পুলিশ, ৫ বোমাসদৃশ বস্তু উদ্ধার

সাভারের একটি বাড়িতে সন্ত্রাসীরা অবস্থান করছে- এমন অভিযোগে পুলিশ সদস্যরা বাড়িটি ঘিরে রেখেছেন। বাড়িটি উপজেলার তেঁতুলঝড়া ইউনিয়নের শ্যামপুর এলাকার আব্দুল জলিলের।

মঙ্গলবার (১১ আগস্ট) রাতে সেখানে অভিযানে যায় পুলিশ। 

সাভার মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম এসব তথ্য নিশ্চিত করে জানান, অভিযানে ৫টি বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। সেগুলো বিস্ফোরক কি না তা নিশ্চিত করতে ঢাকা থেকে বোম ডিসপোজাল ইউনিট আসছে। 

তিনি জানান, আব্দুল জলিলের মালিকানাধীন বাড়িটি ঘিরে রাখা হয়েছে। সেখানে সন্ত্রাসীরা অবস্থান করছে বলে আমরা জানতে পেরেছি। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের