আওয়ামী লীগ জামায়াত বিএনপির ত্রিমুখী সংঘর্ষে আহত ১০

মঙ্গলবার,

১১ আগস্ট ২০২৬,

২৭ শ্রাবণ ১৪৩৩

মঙ্গলবার,

১১ আগস্ট ২০২৬,

২৭ শ্রাবণ ১৪৩৩

Radio Today News

আওয়ামী লীগ জামায়াত বিএনপির ত্রিমুখী সংঘর্ষে আহত ১০

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:৪৭, ১১ আগস্ট ২০২৬

Google News
আওয়ামী লীগ জামায়াত বিএনপির ত্রিমুখী সংঘর্ষে আহত ১০

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় মাদক সেবনের একটি সরঞ্জাম পাওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ, জামায়াতে ইসলামী ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।

সোমবার (১১ আগস্ট) উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে আহতদের মধ্যে রয়েছেন ছাত্রলীগ নেতা শুভ (২৪) ও তার সঙ্গে থাকা তামিম (১৮), জামায়াতের যুব বিভাগের ৯ নম্বর ওয়ার্ডের সেক্রেটারি সাখাওয়াত হোসেন রোমন (৩২) ও তার সঙ্গে থাকা কামরুল হোসেন (২০)।

এ ছাড়া শ্রমিক কল্যাণ ফেডারেশনের ওয়ার্ড ক্রীড়া সম্পাদক অপু (২১), অফিস সম্পাদক শান্ত (২১), সাংগঠনিক সম্পাদক ইমন (২২) এবং বিএনপি কর্মী খোকন (৪০) আহত হয়েছেন। এ ঘটনায় আহতের সংখ্যা অন্তত ১০ জন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে নাজিরহাটের পাশে চরকাঁকড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের সামনে ছাত্রলীগ নেতা শুভসহ অন্যরা লিখন নামের এক যুবককে মাদকের অভিযোগ এনে তল্লাশি করে। পরে ব্যাগে একটি মাদক সেবনের সরঞ্জাম পেয়ে চড় ও থাপ্পড় দেয়। এবিষয়কে কেন্দ্র করে পরে লিখন ও তার বন্ধুরা শুভর বন্ধু তামিমকে গতিরোধ করে শুভকে ঘটনাস্থলে আসতে বলে।

কিন্তু শুভ ঘটনাস্থলে না আসলে স্থানীয় বিএনপি নেতা জসিম উদ্দিন, শুভর বন্ধু তামিমকে ছাড়িয়ে আনে লিখনদের কাছ থেকে। বিষয়টি শুনে ক্ষিপ্ত হয়ে জামায়াতের যুব বিভাগ নেতা রোমনসহ কয়েকজন ছাত্রলীগের নেতা শুভর বাড়ীতে যাওয়ার সময় স্থানীয় বিএনপি কর্মী খোকনের দোকানে শুভকে পেয়ে মারধর করলে তা সংঘর্ষে রূপ নেয়। এসময় বিএনপি কর্মী খোকন, যুব বিভাগ কর্মি রোমন, ছাত্রলীগ নেতা শুভসহ ১০-১২ জন আহত হয়।

এবিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম বলেন, লিখিত অভিযোগ এখনো পাইনি, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের