রাজনৈতিক অবস্থান জানান দিতে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেওয়া: বিরোধীদলীয় চিফ হুইপ

মঙ্গলবার,

১১ আগস্ট ২০২৬,

২৭ শ্রাবণ ১৪৩৩

মঙ্গলবার,

১১ আগস্ট ২০২৬,

২৭ শ্রাবণ ১৪৩৩

Radio Today News

রাজনৈতিক অবস্থান জানান দিতে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেওয়া: বিরোধীদলীয় চিফ হুইপ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:৫১, ১১ আগস্ট ২০২৬

আপডেট: ১৪:৫১, ১১ আগস্ট ২০২৬

Google News
রাজনৈতিক অবস্থান জানান দিতে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেওয়া: বিরোধীদলীয় চিফ হুইপ

রাজনৈতিক অবস্থান জানান দিতে রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী দল প্রার্থী দিয়েছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, গণতন্ত্রের জন্য একটা অংশগ্রহণমূলক নির্বাচন প্রয়োজন এবং আমরা মনে করছি, এই মুহূর্তে বাংলাদেশের অভিভাবক হিসেবে কর্নেল (অব.) অলি আহমদ সবচেয়ে গ্রহণযোগ্য হবেন।

আজ মঙ্গলবার (১১ আগস্ট) জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচন বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, আমাদের প্রত্যাশা ছিল জুলাই সনদ অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন। যেহেতু গণভোটের রায়ও সংস্কারের পক্ষে এসেছে। ৭০ অনুচ্ছেদ সংস্কার করে আমরা যদি রাষ্ট্রপতি নির্বাচন করতে পারতাম, তাহলে যিনি রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে আসতেন, তিনি আরও অনেক বেশি সম্মানিত হতেন এবং আরও অনেক বেশি গ্রহণযোগ্য এবং আস্থার জায়গায় হতেন।

বিরোধী দলীয় চিফ হুইপ আরও বলেন, যেহেতু নির্বাচন হচ্ছে, আমরা এটা বিনা কন্টেস্টে দিতে চাই না। আমরা সে কারণে বিরোধী দলের জায়গা থেকে প্রার্থী দিয়েছি এবং আজকের মিটিংয়েও আলোচনা হয়েছে যাতে সুষ্ঠুভাবেই নির্বাচন প্রক্রিয়াটা সম্পন্ন হয়।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের