শুক্রবার,

২৫ সেপ্টেম্বর ২০২৬,

১০ আশ্বিন ১৪৩৩

শুক্রবার,

২৫ সেপ্টেম্বর ২০২৬,

১০ আশ্বিন ১৪৩৩

Radio Today News

যাত্রীবাহী বাস ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১২:০১, ১১ আগস্ট ২০২৬

Google News
যাত্রীবাহী বাস ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের শাহরাস্তিতে যাত্রীবাহী বাস ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১১ আগস্ট) সকালে উপজেলার বানিয়াচোঁ পাটোয়ারী বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ঢাকাগামী আল-আরাফাহ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও বিপরীত দিক থেকে আসা একটি হাইড্রোলিক বালুবাহী ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওভারটেক করতে গিয়ে বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের পর দুটি যানবাহনই সড়কের ওপর ছিটকে পড়ে।

এতে ঘটনাস্থলেই তিন যাত্রী নিহত হন। তাৎক্ষণিক নিহতদের নাম পরিচয় জানা যায়নি। এ ঘটনায় আহত হন অন্তত ১৫ জন। খবর পেয়ে স্থানীয়রা ও পুলিশ আহতদের উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ বিভিন্ন বেসরকারি ক্লিনিকে পাঠায়।

শাহরাস্তি থানার ওসি মীর মাহবুবুর রহমান জানান, দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

দুর্ঘটনার পর মহাসড়কের ওই অংশে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক সরিয়ে নেওয়া হলে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536