চীনের থিয়েননচিনে কৃষি যন্ত্রপাতির আন্তর্জাতিক প্রদর্শনী অক্টোবরে

বৃহস্পতিবার,

১৩ আগস্ট ২০২৬,

২৯ শ্রাবণ ১৪৩৩

বৃহস্পতিবার,

১৩ আগস্ট ২০২৬,

২৯ শ্রাবণ ১৪৩৩

Radio Today News

চীনের থিয়েননচিনে কৃষি যন্ত্রপাতির আন্তর্জাতিক প্রদর্শনী অক্টোবরে

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১০:২৮, ১৩ আগস্ট ২০২৬

Google News
চীনের থিয়েননচিনে কৃষি যন্ত্রপাতির আন্তর্জাতিক প্রদর্শনী অক্টোবরে

চীনের থিয়েনচিনে আগামী ২৬ থেকে ২৮ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বের অন্যতম বৃহৎ কৃষি যন্ত্রপাতি ও প্রযুক্তি প্রদর্শনী—চায়না ইন্টারন্যাশনাল এগ্রিকালচারাল মেশিনারি এক্সিবিশন (সিআইএএমই) ২০২৬।

থিয়েনচিনের ন্যাশনাল এক্সিবিশন অ্যান্ড কনভেনশন সেন্টারে তিন দিনব্যাপী এ প্রদর্শনীর আয়োজন করা হবে। ৬০ বছরেরও বেশি সময়ের ঐতিহ্য নিয়ে আয়োজিত সিআইএএমই আন্তর্জাতিক কৃষি যন্ত্রপাতি শিল্পের অন্যতম গুরুত্বপূর্ণ প্রদর্শনী হিসেবে পরিচিত।

এবারের প্রদর্শনীতে প্রায় ৩ লাখ বর্গমিটার জায়গাজুড়ে বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতি, প্রযুক্তি ও কৃষি উৎপাদনসংশ্লিষ্ট আধুনিক সমাধান প্রদর্শন করা হবে। এতে চীনসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ৩ হাজার প্রতিষ্ঠান অংশ নেওয়ার কথা রয়েছে।

প্রদর্শনীতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১ লাখ ৫০ হাজারের বেশি পেশাদার দর্শনার্থীর সমাগম হতে পারে বলে আশা করছেন আয়োজকেরা। কৃষি যন্ত্রপাতি নির্মাতা, আমদানিকারক, পরিবেশক, কৃষক, উদ্যোক্তা, প্রযুক্তিবিদ ও সংশ্লিষ্ট শিল্পের পেশাজীবীদের জন্য এটি আন্তর্জাতিক যোগাযোগ ও ব্যবসায়িক অংশীদারত্ব তৈরির একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে। সূত্র: সিএমজি বাংলা
 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের