চুহাই বন্দর হয়ে হংকং-চুহাই-ম্যাকাও সেতু দিয়ে আড়াই কোটির বেশি যানবাহন চলাচল

বুধবার,

১২ আগস্ট ২০২৬,

২৮ শ্রাবণ ১৪৩৩

বুধবার,

১২ আগস্ট ২০২৬,

২৮ শ্রাবণ ১৪৩৩

Radio Today News

চুহাই বন্দর হয়ে হংকং-চুহাই-ম্যাকাও সেতু দিয়ে আড়াই কোটির বেশি যানবাহন চলাচল

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৫:০৮, ১২ আগস্ট ২০২৬

আপডেট: ১৫:০৮, ১২ আগস্ট ২০২৬

Google News
চুহাই বন্দর হয়ে হংকং-চুহাই-ম্যাকাও সেতু দিয়ে আড়াই কোটির বেশি যানবাহন চলাচল

২০১৮ সালে চালুর  পর থেকে দক্ষিণ চীনের হংকং-চুহাই-ম্যাকাও সেতুর চুহাই বন্দর দিয়ে আড়াই কোটির বেশি যানবাহন মূল ভূখণ্ডের সীমান্ত অতিক্রম করেছে। সোমবার চুহাই অভিবাসন কর্তৃপক্ষের আওতাধীন সেতুর সীমান্ত পরিদর্শন কেন্দ্র এ তথ্য জানিয়েছে। 

সীমান্ত অতিক্রমকারী যানবাহনের দৈনিক সর্বোচ্চ সংখ্যা ২৯ হাজার ৭০০-এ পৌঁছেছে এবং যাত্রী-পরিবহনকারী যানবাহনের ছাড়পত্র প্রদানের সংখ্যার দিক থেকে এটি দেশের মধ্যে শীর্ষস্থানে রয়েছে।

চলতি বছর সেতুটির চুহাই মহাসড়ক বন্দর দিয়ে ৪২ লাখ ৫০ হাজারের বেশি যানবাহন চলাচল করেছে; এর মধ্যে হংকং ও ম্যাকাওয়ের ‘সিঙ্গেল-প্লেট’ (নির্দিষ্ট অঞ্চলের জন্য নিবন্ধিত) যানবাহনের সংখ্যা ছিল ২৪ লাখ ৮০ হাজার, যা আগের বছরের তুলনায় ৮.১ শতাংশ বেশি।

দক্ষিণ চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চল, ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চল এবং চুহাই শহরকে সংযুক্তকারী ৫৫ কিলোমিটার দীর্ঘ এই সেতুটি ২০১৮ সালের ২৩ অক্টোবর যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। এটি সমুদ্রের ওপর দিয়ে নির্মিত বিশ্বের দীর্ঘতম সেতু ও সুড়ঙ্গপথ।
এই সেতুটি হংকং থেকে চুহাই ও ম্যাকাও যাওয়ার সময় তিন ঘণ্টা থেকে কমিয়ে প্রায় ৪৫ মিনিটে নামিয়ে এনেছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের