বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির বলেছেন, ‘সরকার দেশে বিনিয়োগের জন্য কাঙ্ক্ষিত ও অনুকূল পরিবেশ তৈরিতে গুরুত্বের সঙ্গে কাজ করছে।’ মঙ্গলবার (১২ আগস্ট) সকালে এলিফ্যান্ট রোডে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘এলডিসি থেকে উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক বাজারে অবাধ প্রবেশাধিকার নিশ্চিত করতে সরকার বিভিন্ন দেশের সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট নিয়ে আলোচনা করছে। জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে এ বিষয়ে আলোচনা এগিয়েছে এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গেও আগামী মাসে আলোচনা হওয়ার কথা রয়েছে।’
তিনি বলেন, ‘এলডিসি উত্তরণের পর বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ কেমন তা বিনিয়োগকারীদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। আর এ ক্ষেত্রে বিভিন্ন দেশের সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ দ্বার খুলে দিতে পারে।’
খন্দকার আবদুল মুক্তাদির, ‘হালাল পণ্যের রপ্তানি বাড়াতে উৎপাদন সক্ষমতা বাড়ানো জরুরি। আর উৎপাদন বাড়াতে প্রয়োজন বিনিয়োগ। এজন্য বিনিয়োগের পথে থাকা জ্বালানি সমস্যারও সমাধান করতে হবে।’
মন্ত্রী বলেন, ‘হালাল পণ্যের সার্টিফিকেশনের ক্ষেত্রে বর্তমানে বিএসটিআই ও ইসলামিক ফাউন্ডেশন, দুটি প্রতিষ্ঠানের সার্টিফিকেট প্রয়োজন হয়। বিষয়টি সহজ করতে একটি প্রতিষ্ঠান থেকেই হালাল সার্টিফিকেট দেয়া যায় কি না, তা নিয়ে ভাবা যেতে পারে।’
তিনি বলেন, ‘হালাল পণ্যের রপ্তানি বাড়াতে উৎপাদন সক্ষমতা বাড়ানো জরুরি। আর উৎপাদন বাড়াতে প্রয়োজন বিনিয়োগ। এজন্য বিনিয়োগের পথে থাকা জ্বালানি সমস্যারও সমাধান করতে হবে।’
রেডিওটুডে নিউজ/আনাম

