মঙ্গলবার,

২২ সেপ্টেম্বর ২০২৬,

৭ আশ্বিন ১৪৩৩

মঙ্গলবার,

২২ সেপ্টেম্বর ২০২৬,

৭ আশ্বিন ১৪৩৩

Radio Today News

সেতু পারাপারে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানালেন কাদের

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:৩০, ২৭ জুন ২০২২

আপডেট: ২৩:৩৩, ২৭ জুন ২০২২

Google News
সেতু পারাপারে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানালেন কাদের

পদ্মা সেতু পারাপারে যাত্রী সাধারণকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার (২৭ জুন) এক বিজ্ঞপ্তিতে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, পদ্মা সেতু অবকাঠামো একটি অতি গুরুত্বপূর্ণ জাতীয় স্থাপনা এবং দেশের এক বড় সম্পদ। এর নিরাপত্তা ও স্থায়িত্ব রক্ষা করা আমাদের সবার দায়িত্ব।

সেতু পারাপারে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ যেসব নির্দেশনা জারি করেছে. তা যথাযথভাবে পালন করে শৃঙ্খলা বজায় রাখারও আহ্বান জানান তিনি।

গতকাল পদ্মা সেতু পারাপার নিয়ে নানা বিশৃঙ্খল কর্মকান্ডের পর সরকারের পক্ষ থেকে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় এ আহ্বান জানালেন সেতুমন্ত্রী। 

রেডিওটুডে নিউজ/এমএস

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536