সিনোফার্মের তৈরি ৯১ হাজার করোনা ভ্যাকসিন বাংলাদেশে

শনিবার,

২৫ জুলাই ২০২৬,

৯ শ্রাবণ ১৪৩৩

শনিবার,

২৫ জুলাই ২০২৬,

৯ শ্রাবণ ১৪৩৩

Radio Today News

সিনোফার্মের তৈরি ৯১ হাজার করোনা ভ্যাকসিন বাংলাদেশে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:২৩, ১৮ জুন ২০২১

আপডেট: ০২:৫৫, ১৯ জুন ২০২১

Google News
সিনোফার্মের তৈরি ৯১ হাজার করোনা ভ্যাকসিন বাংলাদেশে

চীনের তৈরি সিনোফার্মের ৯১২০০ ভ্যাকসিন চট্টগ্রামে এসে পৌঁছেছে। শুক্রবার (১৮ জুন) সকাল সাতটায় ভ্যাকসিনগুলো গ্রহণ করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি। এসময় তিনি বলেন, শুক্রবার সকালে ভ্যাকসিন পরিবহনের বিশেষায়িত গাড়িতে করে ভ্যাকসিনগুলো চট্টগ্রামে আনা হয়েছে। চট্টগ্রামে আসার পর ভ্যাকসিনগুলো সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই  কোল্ড স্টোরে রাখা হয়েছে।

তিনি বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এ ভ্যাকসিন দেয়া হবে। যারা আগে ভ্যাকসিন নেওয়ার জন্য রেজিস্ট্রেশন করেছিলেন কিন্তু পাননি। তারা ভ্যাকসিন অগ্রাধিকার পাবেন।

একইভাবে যেসব স্বাস্থ্যসেবা কর্মী ও পুলিশ সহ যারা ফ্রন্টলাইনার আছেন এবং যাদের রেজিস্ট্রেশন করা আছে তারাও অগ্রাধিকার পাবেন।

এছাড়া প্রবাসী যদি রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে তারাও ভ্যাকসিন নিতে পারবেন। সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থীদেরও ভ্যাকসিন দেয়া হবে।

সিভিল সার্জন আরো বলেন, শনিবার একটি বৈঠক আছে। সেখানে এসব ভ্যাকসিন কখন দেয়া শুরু হবে সেই বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে করোনার ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন চার লাখ ৫৩ হাজার ৭৬০ জন।

আর দ্বিতীয় ডোজের ভ্যাকসিন নিয়েছেন ৩ লাখ ৪৮ হাজার ১৪৫ জন। চট্টগ্রামে ভ্যাকসিন কার্যক্রম শুরু হয় গত ৭ ফেব্রুয়ারি।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের