২৪ ঘণ্টায় করোনায় প্রাণ গেছে আরো ৮২ জনের

শনিবার,

২৫ জুলাই ২০২৬,

৯ শ্রাবণ ১৪৩৩

শনিবার,

২৫ জুলাই ২০২৬,

৯ শ্রাবণ ১৪৩৩

Radio Today News

এখন পর্যন্ত মারা গেছেন ১৩,৫৪৮ জন

২৪ ঘণ্টায় করোনায় প্রাণ গেছে আরো ৮২ জনের

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০১:৫৯, ২১ জুন ২০২১

আপডেট: ০২:০১, ২১ জুন ২০২১

Google News
২৪ ঘণ্টায় করোনায় প্রাণ গেছে আরো ৮২ জনের

গত ২৪ ঘন্টায় বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৮২ জন মারা গেছেন। এ পর্যন্ত সারা দেশে মোট মারা গেছেন ১৩ হাজার ৫৪৮ জন। এ সময় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৬৪১ জন। এতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৮ লাখ ৫১ হাজার ৬৬৮ জনে।

রোববার (২০ জুন) স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে- গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাস থেকে মুক্ত হয়েছেন ২৫০৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৮২ হাজার ৬৫৫ জন।

গত ২৪ ঘন্টায় ২২ হাজার ২৬২ জনের করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ২২ হাজার ২৩১ টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৬ দশমিক ৩৮ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৬৩ লাখা ২৭ হাজার ৭৩৪ টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩.৪৬ শতাংশ।

গত ২৪ ঘন্টায় মারা যাওয়াদের মধ্যে ৫৫ জন পুরুষ এবং ২৭ জন নারী। এদের মধ্যে ৩ জন বাসায় এবং বাকিরা হাসপাতালে মারা গেছেন। এ পর্যন্ত ভাইরাসটিতে মোট মারা গেলেন ১৩ হাজার ৫৪৮ জন। যার মধ্যে পুরুষ ৯ হাজার ৭১২ জন এবং নারী ৩৮৩৬ জন।

এদিতে গত ২৪ ঘন্টায় মারা যাওয়া ৮২ জনের মধ্যে খুলনা বিভাগেরই ৩২ জন। এছাড়া ঢাকায় ২১, চট্টগ্রামে ৯, রাজশাহীতে ১২, সিলেটে ২, রংপুরে ১, বরিশালে ১ জন এবং ময়মনসিংহে ৪ জন মারা গেছেন।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের