পদ্মা সেতুতে রেল স্ল্যাব বসানো শেষ: লাই নির্মাণ কাজ শুরু

শনিবার,

২৫ জুলাই ২০২৬,

৯ শ্রাবণ ১৪৩৩

শনিবার,

২৫ জুলাই ২০২৬,

৯ শ্রাবণ ১৪৩৩

Radio Today News

পদ্মা সেতুতে রেল স্ল্যাব বসানো শেষ: লাই নির্মাণ কাজ শুরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০২:৪২, ২১ জুন ২০২১

আপডেট: ০১:১২, ২৪ জুন ২০২১

Google News
পদ্মা সেতুতে রেল স্ল্যাব বসানো শেষ: লাই নির্মাণ কাজ শুরু

পদ্মা সেতু

বহুল আকাঙিক্ষত পদ্মা সেতুতে রেল স্ল্যাব বসানোর কাজ শেষ হয়েছে। রোববার (২০ জুন) এ কাজ শেষ হয়। অন্যদিকে পদ্মা সেতুর মাওয়া ভায়াডাক্ট অংশে রেললাইন বসানোর কাজও গতকাল শনিবার (১৯ জুন) শুরু হয়েছে। রোববার পদ্মা বহুমুখী সেতু প্রকল্প এবং পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের প্রকল্প পরিচালকদের সাথে কথা বলে এমনটাই জানা গেছে।

পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের প্রকল্প পরিচালক মো: শফিকুল ইসলাম বলেন, পদ্মা সেতুতে রেলপথ তৈরির জন্য স্ল্যাব বসানোর কাজ সম্পন্ন হয়েছে। এতে দুই হাজার ৯৫৯ টি স্ল্যাব বসানো হয়েছে। এই স্ল্যাব বসানোর কাজ আজ (রোববার) শেষ হয়।

তিনি বলেন, রেলিং করা, গ্যাস লাইন বসানো এবং ইলেক্ট্রিক লাইন বসানো সহ অনেক কাজ এখনো বাকি। 

এদিকে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের প্রকল্প পরিচালক মো: আফজাল হোসেন বলেন, পদ্মা সেতুতে রেলপথ তৈরির জন্য স্ল্যাব বসাচ্ছে মূলত সেতু কর্তৃপক্ষ। সেটা আমাদের কাজ না। সেতুর ওপর কাজ করার জন্য আমাদেরও এখনো অনুমতি দেয়া হয়নি। তারা স্ল্যাব বসানোর পরে আমরা রেললাইন নির্মাণ শুরু করবো এবং স্লিপার বসাবো। আমরা রেল লিংক করবো।

তিনি আরো বলেন, আমরা পদ্মা সেতুর দুই পাশের কাজ করছি। গতকাল (শনিবার) থেকে আমাদের ভায়াডাক্ট অংশে রেললাইন বসানোর কাজ শুরু করেছি। আমরা মাওয়া অংশ থেকে রেললাইন বসানো শুরু করেছি। মাওয়া অংশে স্লিপার বসাচ্ছি। এখানে আরসিসি ঢালাই করতে হয়, যাতে ইট নড়াচড়া না করতে পারে।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের