সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করলো ইসলামিক ফাউন্ডেশন

বুধবার,

২৪ জুন ২০২৬,

১০ আষাঢ় ১৪৩৩

বুধবার,

২৪ জুন ২০২৬,

১০ আষাঢ় ১৪৩৩

Radio Today News

সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করলো ইসলামিক ফাউন্ডেশন

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৯:৫৫, ১৩ ফেব্রুয়ারি ২০২৪

Google News
সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করলো ইসলামিক ফাউন্ডেশন

চাঁদ দেখা সাপেক্ষে এবার রমজান মাস শুরু হবে আগামী ১২ বা ১৩ মার্চ। তবে রমজান শুরুর সময় ১২ মার্চ ধরে ঢাকার সেহরি ও ইফতারের সময়সূচি নির্ধারণ করেছে ইসলামিক ফাউন্ডেশন। গত ৫ ফেব্রুয়ারি ইসলামিক ফাউন্ডেশন ১৪৪৫ হিজরির রমজান মাসের সেহরি ও ইফতারের এ সময়সূচি চূড়ান্ত করে।

সোমবার (১২ ফেব্রুয়ারি) ইসলামিক ফাউন্ডেশন থেকে এ সময়সূচি প্রকাশ করা হয়।

ইসলামিক ফাউন্ডেশন জানায়, প্রথম রমজান চাঁদ দেখার ওপর নির্ভরশীল। ১২ মার্চ প্রথম রমজানে ঢাকায় সেহরির শেষ সময় ভোর ৪টা ৫১ মিনিট ও ইফতারির সময় ৬টা ১০ মিনিট। তবে দূরত্ব অনুযায়ী ঢাকার সময়ের সঙ্গে সর্বোচ্চ ৯ মিনিট পর্যন্ত যোগ করে ও ৯ মিনিট পর্যন্ত বিয়োগ করে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ সেহরি ও ইফতার করবে ইসলামিক ফাউন্ডেশন।

দেশের অন্যান্য বিভাগ ও জেলার সেহরি ও ইফতারের সময়সূচি ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয় থেকে প্রকাশ করা হবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের