বেইজিং আন্তর্জাতিক বইমেলা শেষ, ২,৮৩৫টি কপিরাইট চুক্তি স্বাক্ষর

বুধবার,

২৪ জুন ২০২৬,

১১ আষাঢ় ১৪৩৩

বুধবার,

২৪ জুন ২০২৬,

১১ আষাঢ় ১৪৩৩

Radio Today News

বেইজিং আন্তর্জাতিক বইমেলা শেষ, ২,৮৩৫টি কপিরাইট চুক্তি স্বাক্ষর

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০০:০৫, ২৪ জুন ২০২৬

Google News
বেইজিং আন্তর্জাতিক বইমেলা শেষ, ২,৮৩৫টি কপিরাইট চুক্তি স্বাক্ষর

পাঁচ দিনব্যাপী ৩২তম বেইজিং আন্তর্জাতিক বইমেলা (বিআইবিএফ) রোববার শেষ হয়েছে। রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত এবারের মেলায় চীন ও বিভিন্ন দেশের প্রকাশকদের মধ্যে মোট ২ হাজার ৮৩৫টি কপিরাইট চুক্তি ও সমঝোতাস্মারক (এলওআই) স্বাক্ষরিত হয়েছে।

এই বইমেলায় বিশ্বের ৮২টি দেশ ও অঞ্চলের ১ হাজার ৭০০-এর বেশি প্রকাশক ও প্রদর্শক অংশ নেন। বই বেচাকেনা ও কপিরাইট আদান–প্রদানের ক্ষেত্রে সবচেয়ে বেশি আগ্রহ দেখা গেছে সামাজিক বিজ্ঞান, শিশুতোষ বই এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক বইয়ে।

মেলার অন্যতম উল্লেখযোগ্য দিক ছিল চীন–ইতালি যৌথ উদ্যোগে ক্লাসিক সাহিত্য অনুবাদ ও প্রকাশনা প্রকল্পের অগ্রগতি। এ প্রকল্পের আওতায় চারটি গুরুত্বপূর্ণ বই ইতোমধ্যে দুই ভাষায় অনুবাদ ও প্রকাশ করা হয়েছে।

এ ছাড়া চীনের বিভিন্ন প্রকাশনা সংস্থা আন্তর্জাতিক পাঠকের জন্য নতুন বই প্রকাশ ও অনুবাদে সক্রিয় ভূমিকা রাখে। এর মধ্যে চীনের ১০০ বছরের উন্নয়ন ইতিহাস নিয়ে লেখা ‘রোড চয়েজেস ইন দ্যা পাস্ট হানড্রেড ইয়ার্স’ বইটির আরবি, রুশ ও পর্তুগিজ সংস্করণ এই মেলায় প্রকাশ করা হয়।

মেলার আয়োজকরা জানিয়েছেন, এবারের আসরে সাহিত্য, শিল্প, ইতিহাসসহ বিভিন্ন বিষয়ের বই আন্তর্জাতিক বাজারে রপ্তানিতে ভালো সাফল্য এসেছে। বিশেষ করে শিশুদের জন্য বইয়ের আন্তর্জাতিক চাহিদা আগের তুলনায় অনেক বেড়েছে।
 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের