বৃহস্পতিবার,

১৭ সেপ্টেম্বর ২০২৬,

১ আশ্বিন ১৪৩৩

বৃহস্পতিবার,

১৭ সেপ্টেম্বর ২০২৬,

১ আশ্বিন ১৪৩৩

Radio Today News

রাষ্ট্রপতির সঙ্গে সেনাবাহিনী প্রধানের বিদায়ী সাক্ষাৎ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:৫৪, ২২ জুন ২০২৪

Google News
রাষ্ট্রপতির সঙ্গে সেনাবাহিনী প্রধানের বিদায়ী সাক্ষাৎ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে আজ বঙ্গভবনে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন জানান, সফলভাবে দায়িত্ব পালন করায় বিদায়ী সেনাবাহিনী প্রধানকে ধন্যবাদ জানান রাষ্ট্রপতি।  

মুক্তিযুদ্ধের মাধ্যমে গড়ে উঠা সশস্ত্র বাহিনী আমাদের গর্ব উল্লেখ করে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতি বলেন, সেনাবাহিনীর উন্নয়নে বিদায়ী সেনাপ্রধানের ভূমিকার প্রশংসনীয়।  

তিনি আশা প্রকাশ করেন, সেনাবাহিনীর উন্নয়নের এই ধারা আগামী দিনেও অব্যাহত থাকবে এবং সরকার এ ব্যাপারে সার্বিক সহযোগিতা করবে।

জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ সেনাবাহিনীর সার্বিক কার্যক্রম, বিশেষ করে বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড সম্পর্কে রাষ্ট্রপ্রধানকে অবহিত করেন।  

দায়িত্ব পালনকালে সহযোগিতা করার জন্য তিনি রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবগণ উপস্থিত ছিলেন। সূত্র: বাসস

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536