মঙ্গলবার,

২৯ সেপ্টেম্বর ২০২৬,

১৪ আশ্বিন ১৪৩৩

মঙ্গলবার,

২৯ সেপ্টেম্বর ২০২৬,

১৪ আশ্বিন ১৪৩৩

Radio Today News

ভারত সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন আজ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৯:৫১, ২৫ জুন ২০২৪

Google News
ভারত সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন আজ

চলতি মাসে দুইবার প্রতিবেশী দেশ ভারত সফর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার (২৫ জুন) এ বিষয়ে বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলন ডেকেছেন প্রধানমন্ত্রী।

সোমবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে জানানো হয়েছে, মঙ্গলবার বেলা ১১টায় গণভবনে এ সংবাদ সম্মেলন শুরু হবে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে গত ২১ থেকে ২২ জুন নয়াদিল্লিতে রাষ্ট্রীয় সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টানা তৃতীয় মেয়াদে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সরকার গঠনের পর নয়াদিল্লিতে এটিই কোনো সরকারপ্রধানের প্রথম দ্বিপক্ষীয় সফর।

এর আগে নরেন্দ্র মোদির আমন্ত্রণে গত ৯ জুন বিজেপি নেতৃত্বাধীন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানেও যোগ দেন শেখ হাসিনা। ১৫ দিনের কম সময়ের মধ্যে এটি প্রধানমন্ত্রীর দ্বিতীয় সফর। প্রধানমন্ত্রীর এবারের ভারত সফর বেশ গুরুত্ব পেয়েছে। প্রায় দুই বছর পর প্রতিবেশী দুই দেশের সরকারপ্রধান দ্বিপক্ষীয় বিষয় নিয়ে বৈঠকে বসেন। নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত বৈঠকের পর ১০টি বিষয়ে সমঝোতা স্মারক ও চুক্তি সই হয়েছে। এ ছাড়া ১৩টি সুনির্দিষ্ট ঘোষণা এসেছে। বাংলাদেশ ও ভারত উভয় সরকারই এই সফরকে ‘ফলপ্রসূ’ বলে আখ্যায়িত করেছে। এই সফরের ফলে প্রতিবেশী দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর হবে বলে মনে করছে দুই দেশ।

রেডিওটুডে/এমএমএইচ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536