মঙ্গলবার,

২৯ সেপ্টেম্বর ২০২৬,

১৪ আশ্বিন ১৪৩৩

মঙ্গলবার,

২৯ সেপ্টেম্বর ২০২৬,

১৪ আশ্বিন ১৪৩৩

Radio Today News

১১ দল বিদেশি এজেন্ডা বাস্তবায়নের চেষ্টায়: মীর শাহে আলম

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৬:৫৯, ২৯ সেপ্টেম্বর ২০২৬

Google News
১১ দল বিদেশি এজেন্ডা বাস্তবায়নের চেষ্টায়: মীর শাহে আলম

জামায়াতে ইসলামী বেহেশতের কথা বলে ভোট নিলেও মসজিদ, মাদ্রাসা, ইমাম, মুয়াজ্জিন ও ধর্মীয় শিক্ষকদের কল্যাণে কিছু করেনি দাবি করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, এসব নিয়ে চিন্তা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আর ১১ দল বিদেশি এজেন্ডা বাস্তবায়নের জন্য দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে।

মঙ্গলবার রংপুরের পীরগঞ্জের বাবনপুর গ্রামে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

বিরোধীদের আন্দোলন ও দেশব্যাপী রাজনৈতিক তৎপরতার সমালোচনা করে এলজিআরডি প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশের সার্বিক উন্নয়নে অত্যন্ত সুন্দর ও জনকল্যাণমুখী কর্মসূচি হাতে নিয়েছে। কিন্তু সেসব কর্মসূচিতে সমর্থন না দিয়ে একটি মহল কৃত্রিমভাবে অস্থিতিশীলতা তৈরি করতে চাইছে। 

তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো অপতৎপরতাই কাজে আসবে না। সরকার তার নিজস্ব গতিতে ও নিয়মে চলবে।   

বক্তব্যে শহীদ আবু সাঈদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রতিমন্ত্রী তার বাড়ি সংস্কার এবং কবরস্থানের সৌন্দর্যবর্ধন ও উন্নয়নের জন্য সরকারিভাবে এক কোটি টাকা অনুদান দেওয়ার কথা ঘোষণা করেন। 

জেলা প্রশাসনের উদ্যোগে নকশা প্রণয়ন করে এ উন্নয়নকাজ বাস্তবায়ন করা হবে বলে তিনি জানান।   

পরিদর্শনকালে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক ও রংপুর জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী ডন এবং জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। 

কবর জিয়ারত শেষে প্রতিমন্ত্রী রংপুরে আয়োজিত অন্য সরকারি ও দলীয় একাধিক কর্মসূচিতে অংশ নেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536